চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশকে জোড়া সোনার পদক এনে দিলেন ভারতের মেয়েরা। সকালে খরা কাটিয়ে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে চিনের প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছিলেন নীরু ঢাঁডা। আর তার কয়েক ঘন্টার মধ্যে ৪X৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা। চলতি এশিয়ান গেমসে এ নিয়ে ষষ্ঠ সোনা পেল ভারত।

রাইফেল বা পিস্তল কিংবা শুটিংয়ে শটগানের হাত ধরে এশিয়ান গেমসে পদক জিতছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। চলতি এশিয়ান গেমসে সোনার পদকের খড়া ছিল অ্যাথলেটদের। এদিন সেই খরা কাটালেন  ভিথিয়া রামরাজ, কিরণ, প্রাচী এবং পূভাম্মা মাচেত্তিরার সমন্বয়ে গঠিত মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল।  এশিয়ান গেমস ভারতের জন্য অ্যাথলেটিক্সে প্রথম স্বর্ণপদক নিশ্চিত করেছেন। এই জয়ের ফলে ভারতের মোট পদক সংখ্যা ৫৩-তে পৌঁছাল।

এদিন শুরুতে ৪x৪০০ মিটার রিলেতে খানিকটা শ্লথগতিতেই দৌড়াতে শুরু করেছিল ভারতের মেয়েরা। প্রথম দুই ধাপের ক্ষেত্রে পদক জেতার দৌড়ে ছিলেন না রেভিথিয়া রামরাজ, কিরণ, প্রাচী এবং পূভাম্মা মাচেত্তিরারা। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ দুই ধাপে বাকি প্রতিপক্ষকে টপকে সোনা নিশ্চিত করেন ভারতের সোনার মেয়েরা। ৩:২৯.৬৯ মিনিটেই রিলে শেষ করেন ভিথিয়া রামরাজ, কিরণ, প্রাচী এবং পূভাম্মা মাচেত্তিরারা। সামান্য পিছিয়ে থেকে ৩:৩০.২১ মিনিটে দৌড় শেষ করে রুপোর পদক জিতেছে বাহরাইন। অর্থা‍ৎ ভারতীয় মেয়েদের তুলনায় ০.৫২ সেকেন্ড বেশি সময় নিয়েছেন তাঁরা। চিনের মেয়েরা রিল সম্পূর্ণ করতে ৩:৩১.০২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। ৩:৩১.৪৪ সেকেন্ড সময় নিয়ে চতুর্থস্থান পেয়েছেন জাপানের মহিলা অ্যাথলেটরা।

 

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে