রোজ ২৪টা ডিম খেতাম: নির্ভেজাল স্বীকারোক্তি পাক পেশারের

জিও টিভির হাসনা মানা অনুষ্ঠানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নয়া দামোদর শেঠে।

সকালে আটখানা ডিম, মধ্যাহ্নভোজে আটখানা ডিম, রাতে আটখানা ডিম। মানে আহ্লাদে আটখানা। থুড়ি, দিনে ২৪টা।

এমনই নির্ভেজাল স্বীকারোক্তি দিয়েছেন পাকিস্তানের পেস বোলার হ্যারিস রঔফ। পাকিস্তানের জিও টিভি তাঁর একটি সাক্ষাৎকার নিচ্ছিল। অনুষ্ঠানের শিরোনাম হাসনা মানা হ্যায়। বাংলা তর্জমা করলে দাঁড়ায় হাসতে বারণ।

সেই অনুষ্ঠানে অতীতের একটি ঘটনা তুলে ধরে রঔফ বলেন, একটা সময় আমার ওজন ছিল ৭২ কেজি। উচ্চতার তুলনায় শরীরের ওজন কম। আকিব ভাই একবার আমায় বললেন – আমি লম্বা। তার অনুপাতে আমার শরীরের ওজন খুব কম। না হলেও ৮২ থেকে ৮৩ কেজি ওজন হতে হবে। সেই পরামর্শ শুনে আমি রোজ ডিম খেতে শুরু করি। সকালে আটটা, দুপুরে আটটা, রাতে আটটা। ড্রেসিংরুমের একটা অংশ শুধু আমার ডিম রাখার জন্য বরাদ্দ করা হয়েছিল। থরে থরে ডিম, দেখে মনে হত ড্রেসিংরুমে নয়, এসেছি যেন কোনো ডিমের আড়ত বা পোল্ট্রি ফার্মে। 

সাক্ষাৎকারের ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর কথাও উল্লেখ করেন হ্যারিস রঔফ। বলেন, শাস্ত্রীর সঙ্গে দেখা হলেই উনি আমায় বলেন – আরে ভাই একজন নেট বোলার হিসেবে তুমি এসেছিলে। আর এখন তুমি একটা নাম হয়ে উঠেছ। খ্যাতিও বেড়েছে। তোমায় দেখলে আমার খুব ভালো লাগে। 

জটায়ূ বেঁচে থাকলে হয়তো রঔফকে বলতেন – আপনাকে তো রীতিমতো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। 

আরও পড়ুন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের