কঠোর শাস্তির মুখে চেন্নাই সুপার কিংস, মোটা অঙ্কের জরিমানা অধিনায়ক ঋতুরাজকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল থেকে আনুষ্ঠানিক ভাবে ছিটকে গেল চেন্নাই। সিএসকে হতাশাজনকভাবে তাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ অভিযান শেষ করেছে।বৃহস্পতিবার গুজরাতের টাইটান্স-এর বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শুধু প্লে-অফের স্বপ্নই শেষ হয়নি, ম্যাচ শেষে, আইপিএল গভর্নিং কাউন্সিল পুরো সিএসকে দলের জন্য কঠোর শাস্তির ঘোষণা করে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড-কে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি পুরো দলকেও জরিমানার আওতায় এনেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল গুজরাত। অধিনায়ক শুভমান গিল-এর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা চেন্নাইকে ৮৯ রানের বড় ব্যবধানে হারায়। ২৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিএসকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন গোল্ডেন ডাক মেরে ফিরে গেলে চাপে পড়ে যায় দল। মাঝখনে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন শিবম দুবে। মাত্র ১৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। ব্যাটিং ব্যর্থতা এবং বোলিংয়ে নিয়ন্ত্রণহীন পারফরম্যান্স মিলিয়ে পুরো মরশুমেই ছন্দহীন ছিল চেন্নাই।

আরও পড়ুনঃম্যানুয়েল নয়্যারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা জার্মানির

ম্যাচ শেষে আইপিএল কর্তৃপক্ষ জানায়, ন্যূনতম ওভার-রেট বজায় রাখতে ব্যর্থ হওয়ায় আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী গায়কোয়াডকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এটি চলতি মৌসুমে সিএসকের দ্বিতীয় অপরাধ হওয়ায় ইমপ্যাক্ট প্লেয়ারসহ প্লেয়িং একাদশের বাকি সদস্যদেরও ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এদিকে এমএস ধোনি-র ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। একাধিক ক্রিকেটারের ধারাবাহিক ব্যর্থতায় আগামী মৌসুমের আগে বড় ধরনের দলবদল ও পুনর্গঠনের পথে হাঁটতে পারে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত