ম্যানুয়েল নয়্যারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা জার্মানির

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় মনে হয়েছিল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাঁকে। ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া ম্যানুয়েল নয়্যারকে নিয়েই এবার সবচেয়ে বড় চমক দিল জার্মানি। ৪০ বছর বয়সেও ভরসার নাম ম্যানুয়েল নয়্যার। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত দলে ফের দেখা গেল কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে।

আবারও জার্মানির প্রথম পছন্দের গোলকিপার হচ্ছেন এই কিংবদন্তি তারকা। বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করেন জার্মানির প্রধান কোচ জুলিয়ান নাগলসমান। দল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন নয়্যার। কারণ, কয়েক মাস আগেও তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার কোনো পরিকল্পনা নেই। কিন্তু বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতার উপর ভরসা রেখেই তাঁকে ফের দলে টেনে আনলেন কোচ।

আরও পড়ুন: পা নেই, হাতের উপর ভর করেই এভারেস্ট জয় করলেন প্রাক্তন রুশ সেনা

২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারও স্কোয়াডে থাকছেন নয়্যার। তাঁর প্রত্যাবর্তন জার্মান সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। আসন্ন বিশ্বকাপে জার্মানির আর্মব্যান্ড পরবেন জোশুয়া কিমিখ। পাশাপাশি সমালোচনা সত্বেও উইঙ্গার লিরয় সানেকে দলে রাখা হয়েছে। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালাও। এছারাও, দলে রয়েছেন তরুণ তারকা ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ, পাসকাল গ্রস, লিয়ন গোরেৎসকা ও মালিক থিয়াওয়ের মতো ফুটবলাররা। জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে গোলকিপার হিসেবে আছেন ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান ও আলেকজান্ডার ন্যুবেল। ডিফেন্সে নেতৃত্ব দেবেন আন্তোনিও রুডিগার ও জোনাথন টাহ। মিডফিল্ডে কিমিখ, মুসিয়ালা ও ভার্টজের উপরই সবচেয়ে বেশি ভরসা থাকবে দলের। আর আক্রমণভাগে থাকছেন কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ ও লিরয় সানে। বিশ্বকাপের আগে জার্মানির এই স্কোয়াড ঘোষণা ঘিরে ইতিমধ্যেই ফুটবল মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

বোলপুরে গাড়ি থামাতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মন্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা