যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। ভারতের তরুণ ব্যাটসম্যাস যশস্বী জয়সওয়াল ও  আসিথা ফার্নান্দো শাস্তির মুখে পড়েছিলেন। এবার ICC-এর শাস্তির মুখে পড়লেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রভাত জয়সূর্য। ম্যাচের দ্বিতীয় দিনে তাঁর আচরণের জন্য তাঁকে সতর্ক করেছে ICC। এই নিয়ে চলতি টেস্টে তৃতীয় কোনও ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

ঘটনাটি ঘটে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় দিনের শেষ দিকে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নেমেছিলেন জয়সূর্য। শেষ বলে ভারতীয় স্পিনার মানব সুতারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে খারাপ আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে খারাপ আচরণ করেন জয়সূর্য। আউট হওয়ার পরও তাঁর বিরক্তি স্পষ্ট ছিল। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় বারবার আম্পায়ারদের দিকে তাকাচ্ছিলেন তিনি। এমনকি ব্যাট দিয়ে বাউন্ডারি লাইনে লাইনে আঘাত করার অভিযোগও উঠেছে। পরে ড্রেসিংরুমে গিয়ে গ্লাভস ছুড়ে ফেলার ঘটনাও সামনে আসে। তাঁর এই আচরণকেই ICC-র আচরণবিধির লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে। আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের দায়ে আইসিসি  প্রভাত জয়সূর্য দোষী সাব্যস্ত করেছে। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম পোশাক, মাঠের সরঞ্জাম বা অন্যান্য সুযোগ-সুবিধার অপব্যবহারের সাথে সম্পর্কিত।  তাঁর নামের সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ। 

আরও পড়ুন: ‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের 

উল্লেখ্য, ভারতের যশস্বী জয়সওয়াল এবং শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডো,  দু’জনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা  করা হয়েছে। সেই সঙ্গেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর জয়সূর্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কলম্বো টেস্টে ICC-র শাস্তিপ্রাপ্ত ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল তিন।   

এবার মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি দখল নিল বিজেপি

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের