‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতি মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েই ক্ষমতাতে এসেছিল বিজেপি। কিন্তু বাস্তবে সেই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে দলেরই একাংশ কর্মী থেকে নেতারা। মাত্র ১০০ দিনের মধ্যে রাজ্যে ক্ষমতাতে এসে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের! খোদ বিজেপির শীর্ষ নেতৃত্ব সেই অভিযোগ করছে। ইতিমধ্যেই দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে বেশ কিছু নেতাকে সাসপেন্ড করেছে গেরুয়া শিবির। কিন্তু সেই দুর্নীতির ব্যধি যাতে গোটা দলের মধ্যে ছড়িয়ে না পড়ে তাই বিশেষ বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে কর্মী থেকে নেতাদের তিনি স্মরণ করিয়ে দিলেন দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউতেই রেয়াত করা হবে না। শমীক ভট্টাচার্যের সেই বার্তা ইতিমধ্যেই ঘুরছে বিজেপির বিভিন্ন জেলার সাংগাঠনিক গ্রুপের হোয়াটসঅ্যাপে।

শমীকবাবুর নির্দেশ, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জিরো টলারেন্স নীতি এবং দেশসেবার সংকল্পই বিজেপির কাজের মূল ভিত্তি। অতি সম্প্রতি চিঠি ও বার্তার মাধ্যমে বিভিন্ন স্তরের কর্মীদের কিছু অনভিপ্রেত কর্মকাণ্ড ও অনিয়মের তথ্য আমার নজরে এসেছে। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত – যে কোনও সদস্যের ক্ষেত্রে একথা প্রযোজ্য। দলের নীতির বাইরে গিয়ে কোনও ব্যক্তি যদি অনৈতিক বা দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার কখনই নেবে না। দুর্নীতি বা অপকর্মের সামান্যতম প্রমাণ মিললে, পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থের জন্য দলের ভাবমূর্তি ও কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকুন। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করাই প্রতিটি কর্মীদের একমাত্র দায়িত্ব।’

আরও পডুন: ‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দলের সম্মান অক্ষুণ্ণ রাখি। সততা, স্বচ্ছতা ও আদর্শই বিজেপির মূল চালিকাশক্তি।’ সেই কথা স্মরণ করিয়ে বলেন শমীক ভট্টাচার্য।

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে কমপক্ষে চার শ্রমিক নিহত

বনলতা সেনের নাটোরে ভুট্টা আর সাবুদানায় সেজে উঠছেন দেবী দুর্গা

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

বাজারে এসে গেল itel City 300 5G স্মার্টফোন, দাম কত?

বেকার হয়ে ঘরে বসে? গিগ কর্মী হয়ে মাসে আয় করুন ৩০ থেকে ৫০ হাজার টাকা

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা