আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। চোটের কারণে সেই দলে রাখা হয়নি হার্দিক পাণ্ড্যকে। তবে টি-২০ সিরিজে দলে ফিরেছেন যশপ্রীত বুমরাহ, বৈভব সূর্যবংশী। আজ, মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতে রয়েছেন- শ্রেয়স আয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেট রক্ষক), তিলক ভার্মা (সহ অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠেই টি-২০ সিরিজ খেলবে ভারত। তার জন্যই দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ ঘরের মাঠে খেলবেন শ্রেয়স আয়াররা। দিল্লির ফিরোজশাহ কোটলাতেই হবে তিনটি ম্যাচ। এই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে আফগানিস্তান। এবার দল ঘোষণা করল ভারতও। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, যশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে ফিটনেসের বিষয়টি প্রয়োজন রয়েছে। এই চার খেলোয়াড় ফিট হলে তবেই পাবেন টি-২০ সিরিজে খেলার সুযোগ। তবে আপাতত স্কোয়াডে রাখা হয়েছে।

আরও পডুন: ‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ পড়ার পর বরুণ চক্রবর্তীর পাশাপাশি সঞ্জু স্যামসনও দলে ফিরেছেন। ইংল্যান্ড সফরের সময় হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দল থেকে ছিটকে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী। তবে চোট কাটিয়ে ফের দলে জায়গা করে নিয়েছেন বরুণ। তবে ফিটনেসের কারণ দেখিয়ে দলে নেওয়া হয়নি হার্দিক পাণ্ডকে। অথচ তিনি পুরোপুরি ফিট বলে গতকাল, সোমবারই বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ হলেও কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি জাতীয় নির্বাচকরা। এশিয়ান গেমসের দলকেই মূলত রাখা হয়েছে। আগামী ১৩,১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে টি-২০ ম্যাচগুলি।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা