বৃষ্টির জেরে ভেস্তে গেল ভারত বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন

Share:

নিজস্ব সংবাদদাতাঃ বৃষ্টির জেরে দ্বিতীয় দিনে ভেস্তে গেল ভারত বাংলাদেশের কানপুর টেস্ট। আজ সকাল থেকেই ক্রমাগত বৃষ্টির জন্য একটি বলও গড়ায়নি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। অবশেষে বেলা ২ টোর সময় আজকের দিনে আর খেলা হবে না বলে জানিয়ে দিল ম্যাচ রেফারি।

প্রথম থেকেই বৃষ্টির আশঙ্কা নিয়ে শুরু হয়েছিল কানপুর টেস্ট। প্রথম দিনে বৃষ্টির জেরে ৩৫ ওভারের পর বন্ধ করে দেওয়া হয় খেলা । দ্বিতীয় দিনেও একটাও বল গড়ালো না মাঠে। ভারত বাংলাদেশ দুই দলের খেলোয়াড়রা সকাল থেকে অপেক্ষা করে অবশেষে ফিরে গেলেন নিজেদের টিম হোটেলে।

প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৭ রান তোলে বাংলাদেশ । প্রথম দিকে বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ধীর গতিতে পার্টনাশিপের ভীত গড়তে শুরু করেছিলেন।  কিন্তু নমব ওভারে আকাশ দীপের বলে দুরন্ত ক্যাচ নিয়ে জাকিরকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জসলওয়াল। কোনও খাতাই খুলতে পারেননি জাকির হাসান। তাঁর ৪ ওভারের মাথায় সাদমান ইসলামকে ব্যক্তিগত ২৪ রানে এলবিডাবলু আউট করে সাজঘরে ফেরান আকাশদীপ। পরপর দুটো উইকেট খুইয়ে বাংলাদেশ চাপে পড়লে মমিনুল হককে সঙ্গে নিয়ে ইনিংস গড়তে সামনের দিক থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নজমুল শান্ত। দুজনের ৫১ রানের পার্টনারশিপ ভাঙেন রবীচন্দ্রন অশ্বিন। ৩১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন বাংলার অধিনায়ক। কিছুক্ষণ পর বৃষ্টির জেরে খেলা বন্ধ হওয়ায় অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকর রহিমের সঙ্গে ৪০ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফেরেন মমিনুল।

৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

দার্জিলিং-কালিম্পং নয়, ঘুরে আসুন উত্তরবঙ্গের ‘টোদেই-তাংতা‘

Airtel-এর ৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা জানেন? মিলবে আনলিমিটেড ডেটা

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের