অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

Share:

 নিজস্ব প্রতিনিধি: ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়েছে।  সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়স আইয়ারকে বেছে নেওয়া হয়েছে অধিনায়ক হিসেবে। নতুন অধিনায়কের উপর ভরসা করেছিলেন সমর্থকরা। কিন্তু সেই প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি শ্রেয়স আইয়ার।  অধিনায়ক হিসেবে প্রথম চারটি ম্যাচে নেতৃত্ব দিয়ে তার মধ্যে তিনটিতেই হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়সকে। ফলে দলের পারফরম্যান্স নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই বাড়ছে নতুন অধিনায়কের উপর চাপও। 

শনিবার (৪ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে পরাজিত হয়েছে ভারতীয় দল। ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে ছিল ইংল্যান্ড। কিন্তু ১৭তম ওভারে রবি বিষ্ণোই ২৯ রান খরচ করে ফেলেন। সেই ওভারেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইংল্যান্ড। বিশেষ করে জ্যাকব বেথেলের আগ্রাসী ব্যাটিং ভারতের জয়ের আশা প্রায় শেষ করে দেয়। তবে পরাজয়ের পর শ্রেয়াস আইয়ারকে হতাশ দেখালেও , ভারতের অধিনায়ক এই হারের জন্য কোনও একজন খেলোয়াড়কে দায়ী করেননি। ম্যাচ শেষে শ্রেয়স বলেন, ‘১৭তম ওভারটি অবশ্যই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দিন আসতেই পারে।’ তিনি স্পষ্ট করে জানান, রবি বিষ্ণোই একজন প্রতিভাবান বোলার এবং একটি খারাপ ম্যাচের জন্য তাঁর উপর দোষ চাপানো ঠিক হবে না। দলের সকলেই একসঙ্গে জয়-পরাজয়ের দায়িত্ব নেয় বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন: দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছেন, ‘আমরা সবাই জানি ম্যাচটি কোথায় আমাদের হাত থেকে ফসকে  গিয়েছে, কিন্তু আমি কোনো একজন খেলোয়াড়ের দিকে আঙুল তুলতে চাই না। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে প্রথম নো-বলের পর রবি দারুণভাবে ফিরে আসবে। হ্যাঁ, ১৭তম ওভারটি আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে, কিন্তু তারা এটা থেকে শিখবে।’ তাঁর কথায়, ‘পিচে বলের বাউন্স অসমান ছিল, তাই ১৯০ রান একটি দুর্দান্ত স্কোর ছিল। আমরা প্রথম ১৫ ওভারে ম্যাচে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছিলাম, কিন্তু এরপর জ্যাকব বেথেল দুর্দান্ত ব্যাটিং করেছেন।’ শ্রেয়স আইয়ার ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান জ্যাকব বেথেলের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, বেথেলের নির্ভীক ব্যাটিং ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।    

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের