ক্রিকেটের স্বর্গোদ্যানে লঙ্কাবধ ভারতের, জিতে নিল একদিনের সিরিজ

কেএল রাহুল করেন ৬৪ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের স্বর্গোদ্যান সাক্ষী রইল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের ক্রিকেট সিরিজ জয়ের।

নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ২১৫ রান। ৫০ ওভার শেষ হওয়ার আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। কে এল রাহুল একাই করেন ৬৪ রান। তাকে যোগ্য সঙ্গত দিয়েছে হার্দিক পাণ্ড্য়। শুরুতে ভারত দ্রুত উইকেট হারিয়ে ফেলায় কিছুটা চাপে পড়ে  গিয়েছিল। ওপেনিং জুটি রোহিত শর্মা এবং শুভমন গিল দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ব্যর্থ বিরাট কোহলিও। রোহিত শর্মা ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন। অন্যদিকে, শুভমন গিল ফেরেন মাত্র ২১ রানে। আর বিরাট কোহলি মাত্র চার রান করে প্যাভিলিয়নের পথে পা বাড়ান। পরপর উইকেট পতন দেখে অনেকেই ধরে নিয়েছিলেন ম্যাচ হাতছাড়া হতে চলেছে ভারতের। হাওয়া ঘুরিয়ে দেন কে এল রাহুল। আর তাঁকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পাণ্ড্য। কে এল রাহুল করেন ৬৪ (অপরাজিত)। হার্দিক পাণ্ড্য করেন ৩৬ রান। ফলে, হাতের বাইরে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচে ফের দাপট শুরু হয় কোহলিদের। 

ভারত প্রথম উইকেট হারায় ৩৩ রানের মাতায়। দ্বিতীয় উইকেট  ৪১ রানে। ৬২ রানের মাথায় আরও একটি। চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় ৮৬ এবং ১৬১ রানের মধ্যে। ফলে, ভারত রীতিমতো চাপে পড়ে যায়। হাল ধরেন কে এল রাহুল। ১০৩ বলে তাঁর ৬৪ রান জৌলুস হারিয়ে যাওয়া ম্যাচে ফিরিয়ে আনে  নতুন উত্তাপ। ক্যানভাসে শেষ তুলির টান দেন রাহুল এবং পাণ্ড্য।

 

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১