ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের দাপট অব্যাহত।  আইসিসি-র সর্বশেষ ক্রমতালিকায়  বড়সড় লাফ দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার। ইংল্যান্ডের হ্যারি ব্রুককে পিছনে ফেলে কেরিয়ারের সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় ব্যাটার। আর তাতেই তৈরি  হয়েছে নতুন সমীকরণ। টি-টোয়েন্টি ব্যাটারদের বিশ্বতালিকার প্রথম চারে জায়গা করে নিয়েছেন তিন ভারতীয়। শ্রেয়সের এই উত্থানে  আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের দাপট আরও একবার স্পষ্ট হয়ে গেল। 

আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছেন ঈশান কিশান,  দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক শর্মা।  ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার পর শুরুটা খুব একটা ভালো হয়নি শ্রেয়স আইয়ারের। তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের ধাক্কাও সামলাতে হয়েছিল ভারতকে। তবে সেই খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দল। পরবর্তী সময়ে টানা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পাশাপাশি এশিয়ান গেমসেও খেতাব জিতেছে ভারত।আইসিসি-র সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৭৯৮ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন শ্রেয়স। পিছনে ফেলেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, জস বাটলার এবং দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের মতো তারকাকে।    

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

অন্য দিকে, ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ঈশান কিষাণ। ৮৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অভিষেক শর্মা। ৮৮৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। অর্থাৎ প্রথম চারে তিন ভারতীয় থাকলেও তৃতীয় স্থানটি দখল করে রেখেছেন পাকিস্তানের এই ব্যাটার।  টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৭২০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ভারতের অক্ষর প্যাটেল রয়েছেন নবম স্থানে, আর জসপ্রীত বুমরা রয়েছেন একাদশ স্থানে। অলরাউন্ডারদের তালিকায় জিম্বাবোয়ের সিকন্দর রাজা শীর্ষে রয়েছেন। ভারতের দাপুটে বোলার হার্দিক পাণ্ড্যে  রয়েছেন অষ্টম স্থানে।

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

সেপটিক ট্যাঙ্কে পড়ে মা ও ছেলে-সহ ৪ জনের মৃত্যু! মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরে

চতুর্থীর দুপুরেই ছন্দপতন! কর্মীদের বিক্ষোভে হাওড়ার ১৪টি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা

মা কালী সেজে ভিডিও বানিয়ে বিপাকে ইউটিউবার, থানায় অভিযোগ দায়ের ‘করণী সেনা’র

ভোটের মুখে ধাক্কা অখিলেশের, সপা ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩ বিদ্রোহী বিধায়ক

সমাধিস্থ করার মুহুর্তেই কফিনের ভিতরে উঠে বসল কিশোরী, তাজ্জব পরিজনরা

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যাপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের