বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ সফরের আগেই বড় ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। টেস্ট দলে নেই দলের অন্যতম সেরা ব্যাটার শেই হোপ তাঁর কেরিয়ারের ৫০তম টেস্ট খেলার সুযোগ হারিয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার আলজারি জোসেফকেও। একদিকে দুই তারকার অনুপস্থিতি, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরি করে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন ২৩ বছরের কেভিন উইকহ্যাম।   

 বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে বড়সড় পরিবর্তন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলে।  দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার শাই হোপ ও পেস আক্রমণের গুরুত্বপূর্ণ বোলার আলজারি জোসেফকে ছাড়াই বাংলাদেশ সফরে নামতে চলেছে ক্যারিবিয়ানরা। তবে এই পরিস্থিতিতেই   ১৫ সদস্যের টেস্ট দলে প্রথমবার জায়গা করে নিয়েছেন ২৩ বছরের কেভিন উইকহ্যাম।  বাংলাদেশ সফরেই টেস্ট কেরিয়ারের ৫০তম ম্যাচ খেলার কথা ছিল শাই হোপের। কিন্তু আপাতত সেই মাইলফলক ছোঁয়া হচ্ছে না তাঁর। সীমিত ওভারের দুই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ টেস্ট ক্রিকেটেও দলের অন্যতম ভরসা। সাম্প্রতিক সাতটি টেস্টে তিনটি শতরানের পাশাপাশি একটি ৯২ রানের ইনিংস খেলেছেন তিনি।  ভারত সফরেও ব্যাট হাতে নজর কেড়েছেন ৩২ বছরের এই ক্রিকেটার। ফলে তাঁকে ছাড়া টেস্ট দল সাজানো ক্যারিবিয়ান শিবিরের কাছে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।  তবে হোপকে বিশ্রাম দেওয়ার পিছনে রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে ক্রিকেটারদের শারীরিকভাবে সতেজ রাখতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। সেই কারণেই টানা ক্রিকেটের মধ্যে থাকা হোপকে আপাতত টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

আলজারি জোসেফের পরিবর্তে টেস্ট দলে ফিরেছেন কিমো পল। ২০১৮ সালে বাংলাদেশেই টেস্ট অভিষেক হয়েছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। এখনও পর্যন্ত তিনটি টেস্ট খেলেছেন তিনি। ২০১৯ সালের পর দীর্ঘ বিরতি কাটিয়ে ফের লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন কিমো। এদিকে, আরেক পেসার শামার জোসেফও রয়েছেন সফরকারী দলে। এছাড়াও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। অন্যদিকে, দল থেকে বাদ পড়েছেন কার্ক ম্যাকেঞ্জি। অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন রস্টন চেইস এবং সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান। 

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের দল: রস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আমির জাঙ্গু , শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কিমার রোচ, জেডেন সিলস, কেভিন উইকহ্যাম।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২