প্লে-অফে টিকে থাকার লড়াইয়ে চেন্নাইয়ের ভরসা ধোনি? মাঠে ফেরা নিয়ে জোর চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: চেন্নাইয়ের কাছে লখনউয়ের বিরুদ্ধে আজকের ম্যাচ কার্যত ‘মরণ বাঁচন’ লড়াই। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কোনও রাস্তা নেই। এমন পরিস্থিতিতে ধোনির মাঠে ফেরা নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ মাহিকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে দেখা যায়নি। তাঁকে কি আর একেবারে মাঠে দেখা যাবে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যাস্ত সকলে। রবিবার (১০ মে) ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে। এই ম্যাচ চেন্নাই  ও লখনউ দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে আজ প্লে-অফের দৌড়ে টিকে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে পয়েন্ট টেবিলের নীচে থাকা এলএসজির জন্যও এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ১০ ম্যাচে মাত্র ৩টি ম্যাচে  ধোনিকে ছাড়াই খেলছে চেন্নাই। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। মাঝে চেন্নাইয়ের খেলোয়াড়দের ধারাবাহিক ছিল না। টানা কয়েকটি ম্যাচ হেরে বেশ চাপে পড়েছিল। তবে, গত কয়েকটি ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে যাই হোক, সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গিয়েছে এমএস ধোনিকে নিয়ে। আইপিএল শুরুর আগে কাফ মাসলে চোট পাওয়ায় ধোনি এখন পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। তাঁকে নেটে অনুশীলন করতে দেখা গেলেও ২২ গজের মাঠে নামতে দেখা যায়নি। টিম ম্যানেজমেন্ট এখনও আনুষ্ঠানিকভাবে তাঁর অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। তাই আজকের ম্যাচে চেন্নাইয়ের প্রথম একাদশের দিকে সকলেই নজর রাখছে।  

আরও পড়ুন:  সোমনাথ মন্দিরের ৯০ মিটার উঁচু শিখরে অনুষ্ঠিত হবে কুম্ভাভিষেক, সাক্ষী থাকবে বিশ্ব

উল্লেখ্য, আইপিএলের চলতি মরশুমে চেন্নাই মূলত সঞ্জু স্যামসনের ওপরই নির্ভরশীল। নবাগত হিসেবে দলে যোগ দিয়ে স্যামসন ধারাবাহিকভাবে নিজের দায়িত্ব পালন করেছেন এবং বহুবার দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গত ম্যাচে তিনি ৫২ বলে অপরাজিত ৮৭ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের পারফরম্যান্স শুরুতে হতাশাজনক হলেও, মে মাসের শুরুতে টানা দুটি অর্ধশতরান করে তিনি ফর্মে ফেরেন। তিনি অপরাজিত ৭৪ ও ৬৭ রান করে চেন্নাইকে শীর্ষ পাঁচে থাকার লড়াইয়ে টিকিয়ে রাখেন। তবে, দিল্লির বিপক্ষে শেষ ম্যাচে তিনি বড় রান করতে পারেননি।

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

পুজোর ভোগে এবার ঘরেই তৈরি করুন ঝরঝরে বোঁদে, রইল রেসিপি

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪