মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার (১২ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোহিত শর্মা। তাঁর চোট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে বাড়ছিল উদ্বেগ। এবার সেই আশঙ্কা সত্যি হল। দলের তারকা ওপেনার চোটের কারণে সম্ভবত পরবর্তী দুটি ম্যাচে খেলতে পারবেন না। এমটাই খবর মিলেছে এনডিটিভি সূত্রে।

মুম্বাইয়ের প্রাক্তন এই অধিনায়ককে ইনিংসের মাঝপথেই ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে হয়। দলের জন্য এটি ছিল এক বড় বিপর্যয়, কারণ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি শেষ পর্যন্ত ১৮ রানে ম্যাচটি হেরে গিয়েছিল। পরবর্তী দুটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৬ এপ্রিল পাঞ্জাব কিংসের এবং ২০ এপ্রিল গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। চারটি ম্যাচে ব্যাট করে রোহিত ১৩৭ রান সংগ্রহ করেছেন। এ সময় তাঁর ব্যাটিং গড় ছিল ৪৫.৬৭ এবং স্ট্রাইক রেট ছিল ১৬৫.০৬। এই চার ম্যাচের মধ্যে তিনি একটি অর্ধশতরানও করেছেন। আইপিএল চলতি মরশুমে উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে ১৪ বছরের   ‘অপয়া’ তকমা মুছেছিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ের পেলেও টানা তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দলটিকে। বর্তমানে ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের টুর্নামেন্টের মোড় ঘোরাতে মরিয়া হয়ে উঠবে। তবে বৃহস্পতিবার দুর্দান্ত ফর্মে থাকা পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে রোহিতের সম্ভাব্য অনুপস্থিতির বিষয়টি তাদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে দলটি কঠিন পরিস্থিতির সম্মুখীন। সেখান থেকে বেরিয়ে আসতে হলে মুম্বই ইন্ডিয়ান্সের টিমকে ভালো ভাবে খেলতে হবে। মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাট করতে গিয়ে তিনি হঠাৎই অস্বস্তি অনুভব করেন এবং ১৩ বলে ১৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর আর তিনি ব্যাট করতে নামেননি। চোট পাওয়ার আগে রোহিতকে মাঠেই দলের ফিজিওর কাছ থেকে চিকিৎসা নিতে দেখা যায়। পাওয়ারপ্লের শেষ ওভারের আগে ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পরই তিনি মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর চোটের সঠিক মাত্রা জানতে স্ক্যান করানো হবে বলে জানা গিয়েছে। তবে ভক্তরা চাইছেন সুস্থ হয়ে হিটম্যান দ্রুত মাঠে ফিরুক।

ঝাড়গ্রাম পুরসভার কর্মচারীদের কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক

শেষ মুহূর্তের রোমাঞ্চ আর জোড়া গোল! যুবভারতীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অমীমাংসিত ডার্বি

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের কাঠের সেতু পারাপারে টোল আদায় বন্ধ করল বিজেপি

ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী দুর্গাপুরের নিউমার্কেট এলাকার রাস্তা সারালেন বিজেপি বিধায়ক

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩