রানের ক্ষরা কাটল পন্থের, হাড্ডাহাড্ডি লড়াই শেষে হায়দরাবাদকে হারিয়ে জয়ী লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ খেলার শুরুটা একেবারেই ভালো করেনি সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। তবে ক্লাসেন-নিতিশের অর্ধশতরান দলের মান বাঁচিয়েছে। দুই খেলোয়াড়ের রানের উপর ভর করে হায়দরাবাদ ১৫৬ রান করে। সেই রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় শেষের দিকে। তবে  জয়ের জন্য প্রয়জনীয় রান তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস।  ১৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পন্থরা ৫ উইকেট হারিয়ে করেছেন ১৬০ রান।  

রান তাড়া করে নেমে দাপটের সঙ্গে খেলতে শুরু করেন এডেন মার্করাম ও ঋষভ পন্থ। ২৭ বলে ঝড়ো ইনিংস খেলে ৪৫ রান করে আউট হন তিনি। তার পরে মিচেল মার্শ খেলতে নেমে মাত্র ১২ বলে ১৪ রান করে আউট হয়ে যান। ৯ বলে ১২ রান করে আউট হন  আয়ুষ বদোনি।  রানের ক্ষরা কাটিয়েছেন লখনউের অধিনায়ক ঋষভ পন্থ। করেছেন অর্ধশতরান। ৫০ বলে ৬৮ রান করে তিনি অপরাজিত রয়েছেন।  তবে এদিন কেএল রাহুলের রেকর্ড ভাঙা হল না নিকোলাসের। ৪ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। রাহুলের রেকর্ড ভাঙতে হলে করতে হত ২২ রান। তবে সেই স্বপ্ন আজকের জন্য অধরা থেকে গিয়েছে। 

লখনউ সুপার জায়ান্টস (LSG) টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-কে। প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে সানরাইজার্সরা। পর পর উইকেট হারাতে থাকে। ময়াদনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা, ইশান কিষান।   এদিন পাওয়ার প্লে-তেও রান তুলতে পারেনি হায়দরাবাদ। ওপেন করতে নামা দুই খেলোয়াড়ই হতাশ করে সাজঘরে ফেরেন। ট্রাভিস হেড ৮ বলে ৭ রান করে আউট হন। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আইসিসির টি টোয়েন্টি তালিকায় থাকা এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। ২ বলে শূন্য রানে আউট হন ভারতের এই তারকা ক্রিকেটার। ব্যর্থ হয়েছেন ইশান কিষাণও। ৪ বলে মাত্র ১ রানা করে প্রিন্স যাদবের বলে বোল্ড হন তিনি। এদিন দুটি উইকেট নিয়েছেন ভারতের জাতীয় দল থেকে বাদ যাওয়া ক্রিকেটার মহম্মদ শামি। তাঁর বলে আউট হয়েছেন হেড আর অভিষেক। লিভিংস্টোন ২০ বলে ১৪ রান করে আউট হন। 

আরও পড়ুন:  মান বাঁচাল ক্লাসেন-নীতিশ, লখনউকে ১৫৭ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভালো খেলছিলেন নিতিশ কুমার রেড্ডি ও ক্লাসেন। দুজনেই এদিন অর্ধশতরান করেন। ৪১ বলে ৬২ রান করে আউট হন ক্লাসেন। অন্যদিকে নিতিশ কুমার রেড্ডি ৩৩ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ১৫ ওভারের পর থেকে পরপর উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। পর পর  তিন ওভারে আউট হন চারজন। শূন্য রানে আউট হন হর্ষ দুবে।  শিভাংকুমার ৪ বলে ৫ রান করে আউট হন। 

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল