চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মান বাঁচাল ক্লাসেন-নীতিশ, লখনউকে ১৫৭ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি: লখনউ সুপার জায়ান্টস (LSG) টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-কে। প্রথমে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে সানরাইজার্সরা। পর পর উইকেট হারাতে থাকে। ময়াদনে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা, ইশান কিষান।  মান বাঁচিয়েছে ক্লাসেন-নিতিশের অর্ধশতরান। দাঁতে দাঁত চেপে লড়াই করে ১৫৬ রান করেছে  সানরাইজার্স হায়দরাবাদ। জেতার জন্য  লখনউ সুপার জায়ান্টসকে তুলতে হবে ১৫৭ রান।   

প্রথমে ব্যাট করতে নেমে এতটা খারাপ হয়ত আগে খেলেনি। এদিন পাওয়ার প্লে-তেও রান তুলতে পারেনি। ওপেন করতে নামা দুই খেলোয়াড়ই হতাশ করে সাজঘরে ফেরেন। ট্রাভিস হেড ৮ বলে ৭ রান করে আউট হন। ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আইসিসির টি টোয়েন্টি তালিকায় থাকা এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। ২ বলে শূন্য রানে আউট হন ভারতের এই তারকা ক্রিকেটার। ব্যর্থ হয়েছেন ইশান কিষাণও। ৪ বলে মাত্র ১ রানা করে প্রিন্স যাদবের বলে বোল্ড হন তিনি। এদিন দুটি উইকেট নিয়েছেন ভারতের জাতীয় দল থেকে বাদ যাওয়া ক্রিকেটার মহম্মদ শামি। তাঁর বলে আউট হয়েছেন হেড আর অভিষেক। লিভিংস্টোন ২০ বলে ১৪ রান করে আউট হন। 

আরও পড়ুন:  আজ IPL-এ মুখোমুখি LSG-SRH, কেএল রাহুলের বিশাল রেকর্ড ভাঙতে পারেন এই খেলোয়াড়

ভালো খেলছিলেন নিতিশ কুমার রেড্ডি ও ক্লাসেন। দুজনেই এদিন অর্ধশতরান করেন। ৪১ বলে ৬২ রান করে আউট হন ক্লাসেন। অন্যদিকে নিতিশ কুমার রেড্ডি ৩৩ বলে ৫৬ রান করে সাজঘরে ফেরেন। ১৫ ওভারের পর থেকে পরপর উইকেট পড়তে থাকে হায়দরাবাদের। পর পর  তিন ওভারে আউট হন চারজন। শূন্য রানে আউট হন হর্ষ দুবে।  শিভাংকুমার ৪ বলে ৫ রান করে আউট হন। 

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ