চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঠিক তেমনটাই ঘটতে চলেছে বৈভব সূর্যবংশীর সঙ্গে। গতকাল, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে গিয়ে চোট পান ঈশান কিশান। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলতে পারবেন না ঈশান। তাঁর বদলে ডাক পড়তে চলেছে বৈভবের। সিনিয়র ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্য রিজার্ভ বেঞ্চেই বসেছিলেন বৈভব। তাঁকে অপেক্ষা করতে বলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শ্রেয়স আয়ার। কিন্তু বেশিদিন অপেক্ষা করতে হল না। ঈশানের চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিমে সুযোগ পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। এমনটাই সূত্রের খবর।

নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে দ্বিতীয় ম্যাচের আগে গতকাল, বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তিনি ঈশান কিশানের চোটের পরিস্থিতির কথা তুলে ধরেন। এই চোটের কারণেই দলের ম্যানেজমেন্ট ঈশানের আগে তিলক ভার্মা ও শ্রেয়স আয়ারকে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। ঈশানের চোট কতটা গুরুতর সেটা জানাননি সিতাংশু। তবে দ্বিতীয় টি-২০-তে তাঁর খেলা প্রায় অনিশ্চিত। এটা স্পষ্ট করে দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। যার ফলে ঈশানের পরিবর্তে বৈভবের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। এরপর পুরোটাই দলের ম্যানেজমেন্ট ও অধিনায়ক শ্রেয়সের সিদ্ধান্ত।

আরও পডুন: এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

ঈশান ৩ নম্বরে ব্যাটিং করলেও, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তাঁর জায়গায় বৈভব সূর্যবংশী খেলতে পারেন। যদিও এমনটা ঘটবে কি না, সে বিষয়ে কোটাক নিশ্চিত করে কিছু বলেননি। ঈশানের বদলে বৈভব দলে এলে তিনি ওপেনিং করতে পারেন বলেই মনে করছেন অনেকে।

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ