এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান প্যারা গেমসে ভারতের সোনা জয়ের রেকর্ড। প্রতিদিনই বিভিন্ন টুর্নামেন্টে সোনা জিতছেন ভারতীয় প্রতিযোগীরা। আজ, শুক্রবার সকাল থেকেই সোনা জয়ের রেকর্ড গড়ছে ভারত। শুক্রবার সাতসকালেই রেকর্ড গড়ে পদকের সেঞ্চুরি পেরিয়ে গিয়েছেন ভারতের প্যারা অ্যাথলিটরা। বৃহস্পতিবার একদিনে সাত সোনা-সহ মোট ২৬ পদক জেতার পর শুক্রবার সকালেও সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এদিন সাতসকালেই ৫টি সোনা জিতে নিয়েছেন ভারতের অ্যাথলিটরা।

তার মধ্যে রাইফেল শুটিং-য়ে দ্বিতীয় সোনা জিতে ব্যক্তিগতভাবে রেকর্ড গড়লেন ভারতের শুটার মোনা আগরওয়াল। মহিলাদের ৫০ মিটার ৩পি এসএইচ১ (3P SH1) শুটিং ইভেন্টে তিনি ৩৫৭.৫ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতায় শীর্ষস্থান লাভ করেছেন। জিতেছেন স্বর্ণপদক। চিনের সুইপিং ঝাং, মোনার চেয়ে ৩.৮ পয়েন্ট পিছিয়ে থেকে রুপো জিতেছেন। মোনা ৩৫৬ পয়েন্টের আগের বিশ্বরেকর্ডটি ভেঙে দিয়েছেন নিজেই। যা জুলাই মাসে সুইডেনের আনা বেনসন গড়েছিলেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার লি ইউনরির ৩৫৫.৭ পয়েন্টের এশিয়স্তরের রেকর্ডটিও অতিক্রম করেছেন। ৩৫৩.৭ পয়েন্ট নিয়ে চিনের ঝাং সুইপিং রুপোর পদক জিতেছেন এবং দক্ষিণ কোরিয়ার কিম মিইয়ং ৩৪৪.৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।

আরও পডুন: ৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

ভারতের অবনী লেখার ৩৩৩.২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তিনি প্রথম সারির প্রতিযোগীদের মধ্যেই ছিলেন, কিন্তু স্ট্যান্ডিং সিরিজের সময় পিছিয়ে পড়েন। এর আগে, মোনা মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং শুটিং-য়ে এসএইচ১ (SH1) ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি ২৫০.০ পয়েন্টের গেমস-রেকর্ড স্কোর গড়ে এই শিরোপা অর্জন করেছিলেন। তারপর ফের সিঙ্গল ইভেন্টে তিনি জিতলেন সোনা।

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের চিকেন কিমা মটর, রইল রেসিপি

মাথায় ফোন বেঁধে লাইভ স্ট্রিমিং! ক্লাসে ঢুকে শিক্ষিকাকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি কোপাল ছাত্র

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে