এই মুহূর্তে

আইপিএল-এর পরই এশিয়া কাপ কোথায় হবে তা ঠিক হবে: জয় শাহ

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন এশিয়া কাপ নিয়ে ভারত এখনও পর্যন্ত তাদের কোনও সিদ্ধান্ত জানায়নি। এবং ভারতকে তাঁদের সিদ্ধান্ত জানানোর জন্য যে অনুরোধ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে করা হয়েছিল, তার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, চলতি আইপিএল-এর ফাইনাল ম্যাচের পরই ভারত এশিয়া কাপ তার সিদ্ধান্ত জানাবে।

চলতি বছরের এশিয়া কাপ কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কাজেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা নজর রেখেছেন আইপিএল মিটে গেলে বিসিসি কি সিদ্ধান্ত নেয় তার দিকে।

উল্লেখ্য, চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেটের আসর বসার কথা পাকিস্তানে। কিন্তু পাকিস্তানে যদি এশিয়া কাপ ক্রিকেটের আসর বসে, তাহলে ভারত তাতে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল বিসিসিআই-এর পক্ষ থেকে।

এরপরই পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান চেয়ারম্যান নাজম শেঠি ভারতের ম্যাচগুলি পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও নিরেপক্ষ জায়গায় করার প্রস্তাব দেন। যে পদ্ধিতকে হাইব্রিড পদ্ধতিও বলা হচ্ছে।

আরও জানতে পড়ুন: মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও প্রণয়

এই পদ্ধতিতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল চারটি প্রিমিলিনারি ম্যাচ খেলবে পাকিস্তানের মাটিতে। এবং ভারত খেলবে কোনও নিরপেক্ষ দেশে। তবে শেঠির দেওয়া প্রস্তাবে এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল নিজেদের কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।

এবং এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে দুটি ম্যাচে শ্রীলঙ্কা এবং দুবাইয়ে অনুষ্ঠিত করার কথা প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইপিএল শেষে হলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান কর্তা জয় শাহ এক্সিকিউটিভ বডির বৈঠকে বসবেন এবং সেই বৈঠকেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেটের আসর কোথায় বসবে। সূত্রের খবর, সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কা নাকি দুবাই কোথায় হবে।

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ