বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিক্রি হয়ে যাচ্ছে লিভারপুলে ক্লাবের একাংশ। আর সেটা কিনছেন অ্যামাজন কর্তা জেফ বেজোস ও ভারতের শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই অমিত ভাটিয়া। সূত্রের খবর, লিভারপুলের ক্লাবের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ শেয়ারের এক-তৃতীয়াংশ কিনে নিচ্ছেন বেজোস ও লক্ষ্মী মিত্তলের জামাই। প্রায় ১৫০ কোটি পাউন্ডের বেশি দামে কিছুটা শেয়ার বেজোসদের বিক্রি করে দিচ্ছে লিভারপুল কর্তৃপক্ষ। ক্লাবটির মোট মূল্য ৫০০ কোটি পাউন্ডের (৭০০ কোটি ডলার) বেশি নির্ধারণ করা হয়েছে। তার মধ্য থেকেই একটি শেয়ার বিক্রি হচ্ছে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পডুন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

২০১০ সালে যখন লিভারপুল দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন ৩০ কোটি পাউন্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি কিনে নেয় এফএসজি বা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। তারা ক্লাবটির সংখ্যাগরিষ্ঠ শেয়ার ও পরিচালন নিয়ন্ত্রণ আগের মতোই রাখবে। ‘১৮৯২ হোল্ডিংস’ নামের কনসোর্টিয়ামটির নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী ও কুইন্স পার্ক রেঞ্জার্সের প্রাক্তন চেয়ারম্যান অমিত ভাটিয়া। তিনি ভারতের শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই। এই জোটে আরও অন্তর্ভুক্ত রয়েছে মিত্তল ফ্যামিলি ট্রাস্টস, ইই ক্যাপিটাল এবং কে৫ স্পোর্টস ফান্ড, যেটিতে বেজোস প্রধান বিনিয়োগকারী হিসেবে রয়েছেন। চুক্তি অনুযায়ী লিভারপুলে ক্লাবের নতুন ভাইস চেয়ারম্যান হবেন অমিত ভাটিয়া। তবে অ্যামাজন কর্তা বেজোস বোর্ডে থাকছেন না বলেই জানা গিয়েছে।

লিভারপুলের মতো ঐতিহ্যশালী ক্লাবের শেয়ার বিক্রি ইংলিশ প্রিমিয়ার লিগে বড় খবর। ভবিষ্যতে এই ক্লাব পুরোটাই বেজোসদের কাছে বিক্রি হয় কিনা সেটাই দেখার। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল