এই মুহূর্তে

মুস্তাফিজকে বাদ দেওয়ায় প্রতি সেকেন্ডে ফেসবুকে ৫ ফলোয়ার হারাচ্ছে KKR

নিজস্ব প্রতিনিধি:  এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এটাই সমাজ মাধ্যমই এখন মানুষের জীবনে বড় ভূমিকা পালন করে। সমাজে যেমন পরিচিতি বৃদ্ধি পায় তেমনই পান থকে চুন খসলেই জায়গা হারাতেও বেশি সময় লাগে না। এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে রয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রেক্ষিতে তাঁকে দলে নিয়েও বাদ দেওয়া হয়েছে। এতেই গর্জে উঠেছে বাংলাদেশ। মোস্তাফিজুরকে বাদ দেওয়ার কারণে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ থেকে হুড়মুড়িয়ে কমছে ফলোয়ার সংখ্যা। গত ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কেকেআর-এর।

২০২৫ সালের শেষের দিকে আইপিএল-এর নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সব ঠিক থাকলে চলতি মরশুমে খেলতেন তিনি। তবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও ঘুনের ঘটনার পর ভারতে বাংলাদেশি ক্রিকেটার বয়কটের রব দাবি ওঠে। তারপর গত ৩ জানুয়ারি এই পেসারকে বাদ দেওয়া হয়। বিবৃতি জারি করে এই খবর জানানো হয়। মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার কারণে বেজায় চটেছে বাংলাদেশ। দেশজুড়ে আইপিএল-এর গোটা খেলার  সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপের পর থেকেই কমছে কলকাতার ফলোয়ার সংখ্যা। রবিবার কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটা ১ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে। হিসেব মত  প্রত্যেক দিন ৫ লাখ ফলোয়ার হারিয়েছে কেকেআর। প্রত্যেক মিনিটে ৩৪৭ ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার। প্রতি সেকেন্ডের হিসেবে সংখ্যাটা হয় ৫ জন।

আরও পড়ুন: আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এ মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশে জনগণকে মর্মাহত করেছে, ক্ষোভ তৈরি হয়েছে। তবে কি কারণে বাতিল করা হয়েছে সম্পরচার তা জানানো হয়নি। নির্দেশিকায় আরও জানানো হয়েছে,  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ