আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল মোল্লা ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও একবার প্রকাশ্যে এল মোল্লা ইউনূস সরকারের ভারতবিরোধী পদক্ষেপ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অন্তরর্তী সরকার। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় পরেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ভারতের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিত হতে চলা আইপিএল-এ মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশে জনগণকে মর্মাহত করেছে, ক্ষোভ তৈরি হয়েছে। তবে কি কারণে বাতিল করা হয়েছে সম্পরচার তা জানানো হয়নি। নির্দেশিকায় আরও জানানো হয়েছে,  পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  আইপিএল-এর সব খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখা হবে।

আরও পড়ুন:  ‘‌এই জয় সনাতনীদের’‌, মোস্তাফিজুর বাদ পড়তেই উচ্ছ্বসিত বিজেপি নেতা সঙ্গীত সোম

প্রসঙ্গত, আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কিনেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তার পরেই বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন ও খুনের ঘটনার পর দুই দেশের সম্পর্কে উত্তাপ বাড়ে। ভারতের হিন্দু ধর্মগুরুরা মোস্তাফিজুর রহমানকে আইপিএল না খেলোর দাবি জানায়। যদি তাঁকে খেলতে দেওয়া হয় তাহলে তান্ডব চালানোর হুঙ্কারও দেওয়া হয়। তার পরেই বিসিসিআই বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্তে ব্যাপক চটেছে বাংলাদেশ।

হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

পাঙাশ মাছ আছে ঘরে? মিষ্টিকুমড়া দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

বিকেলের আড্ডায় জমজমাট স্ন্যাক্স! বানিয়ে ফেলুন সুস্বাদু ডিমের ডেভিল

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

আকাশপথে আচমকা বিপত্তি! মাসকটে জরুরি অবতরণ দোহা-বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের

ডিমের চেনা স্বাদে আনুন নতুন টুইস্ট, বানিয়ে ফেলুন ডিমের ঝাল ভর্তা

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

বায়ুসেনার চাকরি ছাড়লেন পাক যুদ্ধবিমান F-16 ধ্বংসকারী অভিনন্দন বর্তমান

অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

জিম থেকে বেরোতেই গুলি! দিল্লির নারেলায় দিনের আলোয় প্রপার্টি ডিলারকে খুন

এমবাপ্পেকে অপহরণের ছক! জেলের ভিতর থেকেই ২৬ জনের ‘টার্গেট লিস্ট’, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য