জঘন্য বোলিং-ব্যাটিং, ইডেনে হায়দরাবাদের কাছে ৬৫ রানে হার কলকাতার

Share:

নিজস্ব প্রতিনিধি: জঘন্য বোলিং, হাস্যকর রান আউট আর দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। আর এই তিন কারণেই বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘরের মাঠে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬৫ রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২২৬ রান তুলেছিলেন ট্রেভিস হেডরা। জবাবে ১৬ ওভারে ১৬১ রানেই গুটিয়ে গেলেন অজিঙ্কা রাহানেরা। চলতি আইপিএলে এ নিয়ে টানা দুই ম্যাচে হারের লজ্জা পেতে হল নাইটদের।

জয়ের জন্য ২২৭ রান তাড়া করতে নেমে শুরুতেই তাণ্ডব শুরু করেন অ্যালেন ফিন। প্রথম ওভারেই ডেভিড পেনকে পিটিয়ে ২৪ রান তোলেন। তবে দ্বিতীয় ওভারে হর্ষ দুবের বল বুঝতে না পেরে ক্যাচ তুলে আউট হয়ে যান। ২৮ রান করেন তিনি। তিন নম্বরে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন অঙ্গকৃশ রঘুবংশী। পঞ্চম ওভারে জয়দেব উনাদকটের বলে সাজঘরে ফেরেন এক প্রান্ত ধরে থাকা নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে (৮)।  পাওয়ার প্লের শেষ ওভারে হাস্যকরভাবে রান আউট হয়ে যান ক্যামেরন গ্রিন। তিনি করেন মাত্র ২ রান। পাওয়ার প্লে শেষে কলকাতার রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৭৪।

এর পর অঙ্গকৃশ ও রিঙ্কু সিংহ জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৮.৪ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কেকেআর।  হায়দরাবাদের বোলারদের শাসন করে মাত্র ২৬ বলেই অর্ধশতরান তুলে নেন অঙ্গকৃশ। তবে অর্ধশতরানের পরেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন। রিঙ্কু সিংহ কল না করলেও ছুটে যান রঘুবংশী। আর ফিরতে পারেননি। ২৯ বলে ৫২ রান করেন তিনি। পরের ওভারে নীতীশ রেড্ডির বলে ঈশান কমিশনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অনুকূল রায় (০)। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে নাইটরা। যার দিকে চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন কলকাতার সমর্থকরা, সেই রিঙ্কু সিংহ-ও হতাশ করেন। নীতীশের বলে  উনাদকটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। আউটের আগে করেন ২৫ বলে ৩৫ রান। দ্রুত উইকেট হারানোর কারণে ম্যাচের নিয়ন্ত্রণ কলকাতার হাতের বাইরে চলে যায়। সপ্তম উইকেটে রমনদীপ সিংহ ও সুনীল নারাইন জুটি বেঁধে দলকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৫ তম ওভারে কলকাতাকে জোড়া ধাক্কা দেন ঈশান মালিঙ্গা। তৃতীয় বলে ফেরান নারাইনকে। বড় শট খেলতে গিয়ে অনিকেত ভার্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নারাইন। তিনি করেন ৪ বলে ১২। শেষ বলে ফিরে যান রমনদীপ সিংহ। তিনি করেন ৯ বলে ১০ রান।

তখনই কলকাতার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। হার ছিল সময়ের অপেক্ষা। পরের ওভারেই জয়দেব উনাদকট জোড়া ধাক্কা দিয়ে কলকাতার কফিনে শেষ পেরেক  পোঁতেন। পর পর দুই বলে ফিরিয়ে দেন কার্তিক ত্যাগী (৫) ও বরুণ চক্রবর্তীকে (১)। হায়দরাবাদের হয়ে ২১ রান দিয়ে তিন উইকেট নেন জয়দেব উনাদকট। ১৭ রান খরচ করে দুই উইকেট ঝুলিতে পুরেছেন নীতীশ রেড্ডি। আর ঈশান মালিঙ্গা ১৪ রানে দুই উইকেট নিয়েছেন।

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা