বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্টার মায়ামির জার্সিতে আরও একটি মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে গোল করে লিগে নিজের ৭০তম গোলটি করলেন তিনি। ২৬ মিনিটে আসে সেই গোল। এর ফলে কেরিয়ারে মেসির মোট গোলসংখ্যা বেড়ে হল ৯২২। ১০০০ গোলের লক্ষ্য থেকে এখন মাত্র ৭৮ গোল দূরে আর্জেন্টিনার মহাতারকা।

চলতি MLS মরসুমে এটি মেসির ১৩তম গোল। গোল্ডেন বুটের দৌড়ে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর সামনে পিটার মুসা। তবে মরসুম এখনও শেষ হয়নি। ফলে মেসির সামনে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে। তবে মেসির গোলেও জয় এল না মায়ামির। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচটি ২-২ গোলে শেষ হয়। বিশ্বকাপের ফাইনালে হারের পর বাবাকে হারান মেসি। সেই কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার কথা ছিল তাঁর। কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুতই ফিরলেন তিনি। মাত্র পাঁচ দিন পর মায়ামির হয়ে মাঠে নেমেই গোল করলেন মেসি। ১০০০ গোলের দৌড়ে অবশ্য এখনও এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশ ও ক্লাব মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯৭৬। আর ২৪ গোল করলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১০০০ গোলের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। রোনাল্ডো জানিয়েছেন, চলতি মরসুমই তাঁর শেষ হতে পারে।

আরও পড়ুন: তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

অন্যদিকে, অবসরের সময় নিয়ে এখনও কিছু জানাননি মেসি। তবে ২০২৭ সালের কোপা আমেরিকার পর তাঁর অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে তাঁর হাতে আরও প্রায় দুই মরসুম থাকতে পারে। তাই ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে মেসিও এখনও যথেষ্ট এগিয়ে রয়েছেন।

খেলতে খেলতে ৫০ গ্রাম ওজনের সোনার বিস্কুট গিলে নিল শিশু, তারপর যা ঘটল…

বন্দুক দেখিয়ে বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ, নৈহাটির ‘ত্রাস’ বিষ্ণু অধিকারীকে খুঁজছে পুলিশ

সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? সরকারপোষিত স্কুল নিয়ে রাজ্যের কাছে জবাব তলব হাই কোর্টের

মৃত্যুর ৯ বছর পর পর্দায় ফিরলেন টম অল্টার, অবশেষে মুক্তি পেল শেষ ছবি ‘ডায়াল ১৯৭৫’

ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়নি ৯ আবাসিকের, ‘শিখা ইন’ কাণ্ডে ময়নাতদন্তে নয়া তথ্য

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?

‘একনায়কতন্ত্র চলছে’, ISF-র সঙ্গ ছেড়ে বিস্ফোরক দাবি ‘তাজা নেতা’ আরাবুলের

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

অভিষেকের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য

বালিগঞ্জে ভুয়ো কল সেন্টারে হানা পুলিশের, বিদেশিদের প্রতারণার অভিযোগে গ্রেফতার ৪

দীর্ঘ চার মাস পর চোট কাটিয়ে ইউএস ওপেনে ফিরছেন টেনিস তারকা আলকারাজ