তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়িতে পৌঁছনোর কথা তাঁর। সফরে সীমান্ত নিরাপত্তা, ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর এবং সীমান্তবর্তী জেলাগুলির পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক। সশস্ত্র সীমা বলের (SSB) শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং আন্তঃসীমান্ত অপরাধ রুখতে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। সীমান্তবর্তী জেলাগুলির বর্তমান পরিস্থিতিও পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর। সীমান্ত দিয়ে নগদ টাকার লেনদেন ও অন্যান্য বেআইনি কার্যকলাপ রুখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে একটি বিশেষ প্রদর্শনশালার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ ‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

পাশাপাশি গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মসূচির তালিকা তৈরি হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সফরে ‘ভাইব্রেন্ট ভিলেজ’ কর্মসূচিতেও যোগ দিতে পারেন অমিত শাহ। সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে ‘বড়াখানা’-তেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি। এর পাশাপাশি উত্তরবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শনিবার দুপুরে শিলিগুড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে