‘তুমি মায়ের মতোই ভালো’, পাপারাজ্জিদের থেকে হার্দিক পুত্র অগস্ত্যকে আগলে রাখলেন মাহিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে যেখানে মাহিকা শর্মাও সেখানেই থাকেন। প্রতিটি ম্যাচের সময় হার্দিকের সঙ্গে থাকেন তাঁর প্রেমিকা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স (MI) বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ম্যাচেও তার অন্যথা হয়নি। তবে শুধু মাহিকা নয় পুত্র অগস্ত্যকে হামেশাই বাবা হার্দিকের সঙ্গে দেখা যায়। অগস্ত্য হার্দিক ও তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের পুত্র হলেও মাহিকার সঙ্গেও তার রসায়ন বেশ ভালো। এবার পাপারাজ্জিদের হাত থেকে হার্দিকের ছেলে অগস্ত্যকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মাহিকার আগলে রাখার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সমাজমাধ্যমে সবার মন জয় করে নিয়েছে। 

রবিবার (২৯ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকের পুত্র ও প্রেমিকাকে একসঙ্গে দেখা যায়। সেই সময় সংবাদমাধ্যমের ভিড় তাদের ঘিরে ধরলে মাহিকা যেভাবে অগস্ত্যকে আগলে রাখেন তা দেখে আপ্লুত হয়ে যান সকলে। সেই ঘটনা ক্যামেরাবন্দী হয়ে যায় এবং এরপর থেকেই সেই দৃশ্যটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে। অনেকেই বলছেন মাহিকা অগস্ত্যর মা না হলেও সে ‘মায়ের মতোই ভালো’। যদিও এটাই প্রথম নয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও অগস্ত্যকে মাহিকার আদর করার সুন্দর মুহূর্ত ভাইরাল হয়েছিল। 

 

View this post on Instagram

 

A post shared by GlamBlitz | Bollywood And Viral News (@glamblitzz)

ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে যখন মাহিকা ও  অগস্ত্য যখন বেরিয়ে আসে  তখন পাপারাজ্জিরা প্রবল উৎসাহে তাঁদের ঘিরে  ধরে।  তখন মাহিকা দ্রুত অগস্ত্যের সামনে এসে দাঁড়ান এবং আলোকচিত্রীদের উদ্দেশে বললেন, “ফ্ল্যাশ নয়, ফ্ল্যাশ নয়। অগস্ত্য আমার সঙ্গেই আছে।” এরপর তিনি  সেখানে ভিড় করা জনতাদের পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে বললেন, “দয়া করে রাস্তা দিন, সামনে কেউ আসবেন না”। এভাবেই তিনি হার্দিকের পুত্রকে আগলে রাখেন। একপর্যায়ে তো তিনি ক্যামেরার ফ্ল্যাশ থেকে অগস্ত্যকে আড়াল করতে নিজের হাত দিয়ে তার চোখও ঢেকে দিয়েছিলেন। মায়ের মতই অগস্ত্যকে আগালে রাখার সেই ছবি সকলের হৃদয় জয় করে নিয়েছে।  এই ভিডিওগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং মাহিকার এই স্বতঃস্ফূর্ত ও সহজাত আচরণ দেখে নেটিজেনরা গভীরভাবে আপ্লুত হয়ে পড়েন।

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ