৮ দিনে আয় ৬০৬ কোটি, বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে ঝড় তুলছে রজনীকান্তের ‘Jailer 2’

মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে রজনীকান্তের 'জেলর ২'। দেশের পাশাপাশি বিশ্বব্যাপী বক্সঅফিসেও ঝড় তুলছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে রজনীকান্তের ‘জেলর ২’। দেশের পাশাপাশি বিশ্বব্যাপী বক্সঅফিসেও ঝড় তুলছে এই ছবি। আটদিনে ছবির আয় দাঁড়িয়েছে ৬০৬.০৫ কোটি টাকা। যা থালাপথি বিজয়ের ‘লিও’-র আয়কেও ছাড়িয়ে গিয়েছে। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছিল ২৮.১৫ কোটি টাকা। কিন্তু বৃহস্পতিবার সামান্য আয় কমেছে ছবির। ১৭.১৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ভারতের মাটিতে আট দিনে ছবির আয় দাঁড়িয়েছে ৩৯১.৫৫ কোটি টাকা টাকা। আর বৃহস্পতিবার ছবিটি বিদেশে ৫ কোটি টাকা আয় করেছে। আটদিনে ছবির আন্তর্জাতিক আয় দাঁড়িয়েছে ২১৪.৫০ কোটি টাকা। সুতরাং বিশ্বব্যাপী এখনও পর্যন্ত ৬০৬.০৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জেলর ২’।

যা নিঃসন্দেহে রজনীকান্তের কেরিয়ারে এক মাইলফলক সৃষ্টিকারী চলচ্চিত্র। ৭৫ বছর বয়সেও বক্সঅফিসে দাপিয়ে বেড়াচ্ছেন তামিল মেগাস্টার। অষ্টম দিনে, ‘জেলর ২’ তামিল ভাষায় সর্বাধিক আয় করেছে। তামিলে ৫,৮৮৩টি শো থেকে ১০.৭৫ কোটি টাকা আয় করেছে, এরপরেই রয়েছে তেলুগু সংস্করণ। ২,০৮৫টি শো থেকে ৩.৬০ কোটি টাকা এবং হিন্দি সংস্করণের ৫,০৯৫টি শো থেকে ২.৪০ কোটি টাকা আয় করেছে, কন্নড় সংস্করণে ১৭৮টি শো থেকে ০.৪০ কোটি টাকা আয় করেছে।

সম্প্রতি, পরিচালক নেলসন দিলীপকুমার ছবিটির বক্স অফিস পারফরম্যান্স নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছিলেন। তিনি এক্স-এ লিখেছিলেন, “থিয়েটারগুলি পাগল হয়ে যাচ্ছে! থালাইভারের জাদু অন্যরকম। প্রিয় দর্শক, #Jailer2-এর প্রতি এই অভূতপূর্ব ভালবাসা এবং অভ্যর্থনার জন্য ধন্যবাদ। দর্শকদের এভাবে উদযাপন করতে দেখার চেয়ে ভাল আর কিছু হতে পারে না! ভালবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ ছবিটির প্রশংসা করেছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনও। ‘জেলর 2’ হল রজনীকান্তের ২০২৩ সালের হিট ফিল্ম জেলারের সিক্যুয়াল। রজনীকান্ত ছাড়াও, মুভিতে মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ, বিদ্যা বালান, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু এবং মিরনাও রয়েছেন।

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু