বিশ্বকাপের সেমিতে ফরাসি বিপ্লব, বিদায় নিল আফ্রিকার সিংহ

আল বায়াত স্টেডিয়ামে মরক্কোকে হারিয়ে তারা পৌঁছে গেল ফাইনালে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বিশ্বকাপের সেমিফাইনালের ধারা এবারেও ধরে রাখল ফ্রান্স। আল বায়াত স্টেডিয়ামে মরক্কোকে হারিয়ে তারা পৌঁছে গেল ফাইনালে। রবিবার তাদের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রথম গোল করে এগিয়ে যায় ফ্রান্স। দ্বিতীয় গোলটি পরে অর্ধ্বে। দুটি অর্ধেই মরক্কো একাধিকবার গোল করার সুযোগ পেলেও তারা একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। আর তার খেসারত তাদের দিতে হল। ফলে, এবারের মতো মরক্কোর বিশ্বকাপ অভিযান শেষ।

ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন থিয়ো, দ্বিতীয় গোল কোলো মুয়ানির। পর পর দুটি গোল খাওয়ায় মরক্কো রীতিমতো চাপে পড়ে যায়। ফলে, দ্বিতীয়ার্ধে দুটি গোল পরিশোধ করে গোল ব্যবধান বাড়িয়ে নেওয়া কোনওভাবেই সম্ভব ছিল না। আন্তর্জাতিকস্তরে ফ্রান্স এবং মরক্কো একাধিকবার মুখোমুখি হয়েছিল। কোনওবারেই মরক্কোর কাছে তাদের হারতে হয়নি। 

বুধের বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে ফুটবলভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ ছিল। উৎসাহের মূল কারণ  হয়ে উঠেছিল মরক্কো। তারা ফাইনালে যেতে পারলে বিশ্বকাপ ফুটবলে আরও একটা অঘটন ঘটত। ফ্রান্স সেই অঘটন রুখে দিয়ে গত বিশ্বকাপ সেমিফাইনালের পুনারবৃত্তি ঘটাল।  

মরক্কো গোল করার যেমন একাধিক সুযোগ পেয়েছিল, সুযোগ পেয়েছিল ফ্রান্সও। তারা সেই সুযোগ কাজে লাগাতে পারলে প্রতিপক্ষের সঙ্গে গোল ব্যবধান অনেকটাই বাড়ত। হিসেব মতো চার গোল করার সুযোগ ছিল ফ্রান্সের কাছে। মরক্কো  গোল পরিশোধের আপ্রাণ চেষ্টা চালায়। 

আরও পড়ুন ফ্রান্সকে কখনও হারাতে পারেনি আফ্রিকার অদম্য সিংহরা

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট