পুলিশের পোশাকে শুটিং ধোনির, কোন ছবির জন্য?

একটি বিজ্ঞাপন সংস্থার শুটিংয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই:  বয়স ৪০ হলেও মেদহীন চেহারা। গ্ল্যামার ধরে রেখেছেন সিএসকে ক্যাপ্টেন। ২২ গজে রাজত্বকালে জনপ্রিয়তা যেমন ছিল, অবসরের পর সেই জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। এবার সিএসকে অধিনায়ককে দেখা গেল অন্যভূমিকায়। একটি বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালে ধোনি। পরনে পুলিশের পোশাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সেই শুটিংয়ের একটি দৃশ্য। ধোনিকে এই পোশাকে দেখে তারা ভক্তরা বেশ খুশি। টুইটারে তারা তাদের মতামত জানিয়েছেন। এক ধোনি ভক্ত লিখেছেন, ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি এখনও সমান জনপ্রিয়। আর পোশাক চেহারার সঙ্গে মানিয়েছে। কেউ লিখে না দিলে ধরা খুব মুশকিল হত যে ছবিতে যাকে দেখা যাচ্ছে, সে আর কেউ নন, ভারতের প্রাক্তন ক্রিকেটার।

ভারত-নিউজিল্যান্ডের সিরিজ চলাকালীন হার্দিক পাণ্ড্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ড্রেসিংরুমে। ধোনির এটা ছিল সারপ্রাইজ ভিজিট। মাহিকে দেখামাত্র ড্রেসিংরুমে হইহই। হার্দিক পাণ্ড্য টুইটারে ধোনির এই আচমকা ড্রেসিংরুমে যাওয়ার খবর দিতে গিয়ে টুইটারে লেখেন, মাহি ভাইয়ের সঙ্গে দেখা করতে পেরে বেশ ভালো লাগছে। ঠাসা সফরসূচি থাকায় এক হোটেল থেকে অন্য হোটেল আর ম্যাচ খেলা। তাই, কারও সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। ধোনির সঙ্গে খেলার সুবাদে অনেক অভিজ্ঞতাও সঞ্চয় হয়েছে। আর ড্রেসিংরুমে মাহিকে দেখে  ফেলে আসা দিনের কথা মনে পড়ল।

উল্লেখ করা যেতে পারে, ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির তরফ থেকে ধোনিকে সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল সম্মান দেওয়া হয়েছে।

আরও পড়ুনলন্ডনে ধোনিকে তাড়া করল জনতা

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

শালবনি জমি দুর্নীতি মামলায় অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্তসহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী