গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর চিনা বাহিনীর হামলার সময় পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের শীর্ষে থাকা ঝাও জংকি-কে এবার  রাজনৈতিক পদ থেকে সরিয়ে দিল চিন। একসঙ্গে তিনটি পদ হারিয়েছেন চিনা সেনার প্রাক্তন এই জেনারেল। তবে তাঁকে সামরিক পদ থেকে নয়, রাজনৈতিক দায়িত্ব থেকে সরানো হয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চিনের পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের প্রথম প্রধান হিসাবে দায়িত্ব নেন তিনি। তিব্বত, শিনচিয়াং এবং ভারতের সঙ্গে চিনের দীর্ঘ সীমান্তের বিস্তীর্ণ অংশের সামরিক দায়িত্ব ছিল এই কমান্ডের হাতে। ২০১৭ সালে ডোকলামে ভারত ও চিনের সেনা ৭২ দিন মুখোমুখি অবস্থানে ছিল। সেই সময় পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান ছিলেন ঝাও। ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার ভয়াবহ সংঘর্ষের সময়ও ওই পদে ছিলেন তিনি। সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হন। পরে একটি প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সংস্থার একটি মূল্যায়নের কথা উল্লেখ করে দাবি করা হয়েছিল, গালওয়ানে চিনা বাহিনীর অভিযানের অনুমোদন দিয়েছিলেন ঝাও। ভারতকে ‘শিক্ষা দেওয়ার’ উদ্দেশ্যেই ওই অভিযান চালানো হয়েছিল বলেও দাবি করা হয়। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ২৬ অগস্ট ঝাওকে চিনের জাতীয় রাজনৈতিক পরামর্শদাতা পরিষদের স্থায়ী কমিটি থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই পরিষদে তাঁর সদস্যপদও বাতিল করা হয়েছে। পাশাপাশি, জাতিগত ও ধর্মীয় বিষয়ক কমিটির উপ-প্রধানের পদ থেকেও তাঁকে সরানো হয়েছে। চিনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে কেন ঝাওয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল, তা জানানো হয়নি। তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না, সে বিষয়েও কিছু জানায়নি চিন সরকার। ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতের ক্ষেত্রে ঝাওয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুনঃ এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

উল্লেখযোগ্য, ২০২০ সালের ডিসেম্বরেই পশ্চিমাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ ছেড়েছিলেন ঝাও। ফলে এ বার তাঁকে সামরিক দায়িত্ব থেকে নয়, রাজনৈতিক পদগুলি থেকে সরানো হয়েছে। চিনা সেনার শীর্ষ স্তরে একের পর এক আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্যেই গালওয়ান-পর্বের সঙ্গে যুক্ত ঝাওয়ের এই পদ হারানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে কচুয়া লোকনাথ ধাম, নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও