বিশ্বকাপে রোমাঞ্চকর ম্যাচে ইরানকে আটকে দিল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে যে সমস্ত দল খেলছে তাদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছিল ইরানকে ঘিরে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি নিতে পারেনি ইরান। তবে তা সত্বেও অংশ নিয়েছে বিশ্বকাপে। খেলতে নেমেই চমক দিয়েছেন ইরানের ফুটবলাররা। কঠিন লড়াই লড়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেমে হাল ছাড়েননি মহম্মদ মোহেবিরা। তবে মহম্মদ মোহেবিদের আটকে দিয়েছে নিউজিল্যান্ড  খেলা শেষ হয়েছে ২-২ গোলে। অর্থাৎ ম্যাচ হয়েছে ড্র। 

এই ম্যাচের আগে নিউজিল্যান্ড ১৯৮২ ও ২০১০ বিশ্বকাপে খেলেছিল । প্রথমবার তিন ম্যাচে হারলেও পরেরবার তিনটিতেই ড্র করেছিল দলটি। এক যুগ পর বিশ্বমঞ্চে খেলতে নেমে প্রথম জয়ের অপেক্ষা নিয়েই আবারও মাঠ ছাড়ল নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। তবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের আলোচনার কেন্দ্রে ছিল ইরান। আমেরিকার সঙ্গে যুদ্ধের মধ্যে বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা, ফেডারেশন সভাপতিসহ কয়েকজনের ভিসা না পাওয়া সহ একধিক ঘটনা ঘটে গিয়েছে। তবে তাতেও দমেনি ইরানের দল। সমস্ত শক্তি দিয়েই মাঠে নেমেছে তারা। অন্যদিকে দাপিয়ে খেলেছে নিউজিল্যান্ডও। 

আরও পড়ুন: বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ইলিজা জাস্ট ৭ মিনিটে গোল করেন । অন্যদিকে রামিন রেজাইন ৩২ মিনিটে সমতা ফেরান। পিছিয়ে পড়েও হতাশ দেখায়নি ইরানের ফুটবলারদের। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁজ বাড়ায় নিউজিল্যান্ড। কিছুটা চাপে পড়ে যায় ইরানের ডিফেন্স। ৫৫ মিনিটে দলকে দ্বিতীয় বার এগিয়ে দেন ইলিজা জাস্ট । তবে হাল ছাড়েনি ইরান। ১০ মিনিটের মধ্যে ইরান সমতায় ফেরে । ৬৪ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন মহম্মদ মোহেবি। জানিয়ে রাখা ভাল, মঙ্গলবার বিশ্বকাপে অভিষেক হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের। নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন সরপ্রীত সিংহ।  

শুক্রে বড় বিপদে আশঙ্কা, কাছের মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা, জানুন রাশিফল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য