বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রাজিলের প্রাণভ্রমরা নেইমার। তবে তাঁকে এখনও মাঠে নামতে দেখা যায়নি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে লড়েছে ব্রাজিল। সেই খেলায় কোনোভাবে পরাজয় ঠেকিয়েছে সেলেসাওরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের অনুশীলনে ফেরার প্রত্যাশার কথা জানিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে বর্তমানে তাঁর মাঠে ফেরা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। এর মধ্যেই বড় সুখবর দিয়েছেন নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। জানিয়েছেন তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। পঞ্চম সন্তানের বাবা হতে চলেছেন নেইমার। 

ব্রাজিলের বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপ ম্যাচ, হাইতির বিপক্ষে খেলার আগে অনুশীলনে ফেরেননি। তাই তাঁকে ঘিরে বাড়ছে জল্পনা। তার মাঝেই সোমবার (১৫ জুন) সামাজিক মাধ্যমে একটি পোস্টে তাঁরা সুখবর দিয়ে জানান, বিয়ানকার্দি আবারও মা হতে চলেছেন এবং তাঁদের ঘর আলো করে আসতে চলছে তৃতীয় কন্যা সন্তান। ডাভি লুকা এবং হেলেনা নামে দুটি মেয়ে রয়েছে নেইমারের। বিশ্বকাপের মধ্যেই বাবা হতে চলার সুখবর দিয়েছেন তারকা এই ফুটবলার। 

আরও পড়ুন: স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

উল্লেখ্য, এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু ডান পায়ের মাংসপেশিতে পাওয়া চোটের জন্য তাঁর নতুন করে পরীক্ষা করা হয়েছে। সেই কারণে তিনি অনুশীলনে যোগ দেননি। তবে সেই পরীক্ষার ফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। চতুর্থ বিশ্বকাপ খেলার আশায় জাতীয় দলের সঙ্গে বিমানে করে সফর করলেও ১৭ মে সান্তোসের ম্যাচে চোট পাওয়া তারকা ফরোয়ার্ড এখনও ডাগআউটে রয়েছেন। 

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে