আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিশ্বকাপ খেলার জনয় প্রস্তুত ব্রাজিল। আগেই তাঁরা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাছাইপর্বে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। এবার এই দুই ম্যাচে ভোর করেই দলকে একবার ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। আর তাতেই ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে নেইমারের। তিনি যদি ফেরেন তাহলে বিশ্রামে যাবেন ভিনিসিয়ুস জুনিয়র।

সেপ্টেম্বর মাসে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। সেই সময়ে ভিনিসিয়ুস জুনিয়রকে রাখছেন না কোচ। শোনা যাচ্ছে তাকে বিশ্রাম দিতেই চাইছেন কার্লো এখন। শাস্তির কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। এছাড়া গত জুনে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে দুবার হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস।

ব্রাজিলের স্থানীয় সংবাদ সংস্থা গ্লোবো অনুযায়ী এখনও পর্যন্ত প্রাথমিক দলে যারা জায়গা পেয়েছেন তারা হলেন গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো, ডিফেন্ডার এদের মিলিতাও, ফুলব্যাক ভিতিনিও ও পাওলো হেনরিখ (ভাস্কো), মিডফিল্ডার দানিলো, মার্কোস আন্তনিয় এবং ফরোয়ার্ড কাইও হোর্হে, নেইমার এবং রড্রিগো। এদের মধ্যে গ্যাব্রিয়েল বারাজো খেলেন সান্তোসের হয়ে, মিলিতাও রয়েছেন রিয়াল মাদ্রিদে, ভিতিনিও বোতাফোগোতে, পাউলো হেনরিক ভাস্কোর হয়ে, দানিলো বোতাফোগোর জনয়, মার্কোস আন্তনিও সাও পাওলো, কাইও হোর্হে ক্রুজেরিয়, নেইমার সান্তোসের এবং রড্রিগো রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন।

নেইমার যদি সত্যিই ফেরেন তাহলে তাঁর ভক্তদের জন্য হবে এক উপহার। দীর্ঘ ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে চলেছেন নেইমার। এর আগে সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালে ১৭ই অক্টোবর। এরপর থেকেই নানারকম চোটে ভুগছেন তিনি। সৌদি আরবের আল হিলালে গিয়েছিলেন, তবে জানুয়ারিতেই চুক্তি বাতিল হয়েছিল। এদিকে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্টে এগিয়ে রয়েছে ব্রাজিল। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দু’নম্বরে রয়েছে ইকুয়েডর। তবে সবাইকে টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। তাদের প্রাপ্ত পয়েন্ট সংখ্যা ৩৫। আগামী ১ সেপ্টেম্বর রিও ডি জেনেরিওর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর মারাকানায় তারা মুখোমুখি হবে চিলির। ১০ সেপ্টেম্বর খেলবে বলিভিয়ার বিরুদ্ধে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ