বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মায়ামি: শেষ আটেয় থেমে গেল নরওয়ের রূপকথার গল্প। শনিবার রাতে মায়ামিতে আর্লিং হলান্ড অনেকটাই নিষ্প্রভ রইলেন। উল্টে বড় মঞ্চে ফের একবার নিজের জাত চেনালেন জুড বেলিংহাম। পিছিয়ে পড়া দলকে প্রথমে সমতায় ফেরালেন। তার পরে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে গোল করে আট বছর বাদে ফের বিশ্বকাপের শেষ চারে পৌঁছে দিলেন ইংল্যান্ডকে। নাটকীয় ঘাত-প্রতিঘাতে ভরা ম্যাচে ২-১ গোলে নরওয়েকে হারিয়ে দিলেন টমাস টুখেলের শিষ্যরা।

মায়ামিতে এদিন ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান হ্যারি কেনরা। একের পর আক্রমণ শানিয়ে নরওয়ের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন। তবে কাঙ্খিত গোল পাননি।  উল্টে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। মার্টিন ওডেগার্ডের পাস পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢোকেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তাঁর বাঁ পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে জালে জড়ায়। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি নরওয়ে। বিরতির আগেই সমতায় ফেরে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ওরিয়ান নাইল্যান্ডকে পরাস্ত করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। যোগ করা সময়ের চার মিনিটে নরওয়ের জালে বল জড়িয়েছিলেন হ্যারি কেন। কিন্তু অফসাইডের কারণে ইলিংশ অধিনায়কের গোল বাতিল করেন রেফারি। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নরওয়ে। ৫৫ মিনিটে কর্নার থেকে আসা বল আলতো ছোঁয়ায় আলেক্সান্দার সরলথের সামনে নামিয়ে দেওয়া হয়। তার শট দারুণভাবে ঠেকান জর্ডান পিকফোর্ড। কিন্তু বলটি ফিরে যায় টরবইয়র্ন হেগেমের পায়ে। সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠাতে ভুল করেননি তিনি। তবে গোল নিয়ে আপত্তি জানান ইংলিশ খেলোয়াড়রা। পরে ভিএআরে দেখা যায় কর্নার থেকে বল আসার সময় ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে জোরে ধাক্কা দিয়েছেন আর্লিং হলান্ড। সেই ফাউলের কারণেই গোলটি বাতিল করেন রেফারি। তবে নরওয়েকে কর্নারটি আবার নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি ইংল্যান্ডের খেলোয়াড়রা। তবে কর্নার থেকে কোনও বিপদ হয়নি। অস্কার বব, আন্তোনিও নুসা ও হলান্ডরা একের পর এক আক্রমণ চালাতে শুরু করেন। ৭৬ মিনিটে কর্নার থেকে ক্রিস্টোফার ভাসবাক আজারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে হলান্ডের শটও জালের বাইরে লাগে। শেষ দিকে বুকায়ো সাকার ক্রস থেকে ইংল্যান্ডও জয়ের সুযোগ পেয়েছিল। কিন্তু ফ্রেডরিক আউরেস্নেসের ক্লিয়ারেন্সে রক্ষা পায় নরওয়ে। ফলে ১–১ সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটে মর্গান রজার্সের দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক নাইল্যান্ড ঠিকমতো ধরে রাখতে পারেননি। ফিরতি বল পেয়ে সহজেই জালে ঠেলে দেন বেলিংহাম। বিশ্বকাপে এবারের আসরে এটি তাঁর ষষ্ঠ গোল। ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরে ১০১ মিনিটে বক্সের ভেতর ইংল্যান্ডের জেড স্পেনস ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টি দেন। পরে মনিটর দেখে সেই সিদ্ধান্ত বাতিল করেন। শেষ  মুহুর্তে সমতা ফেরাতে ঝাঁপিয়েছিল নরওয়ে। কিন্তু লাভ হয়নি। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে শেষ চারে পৌঁছানো হল না আর্লিং হলান্ডদের।

আজকের রাশিফল: অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হবে, আইনি ঝামেলা মিটে যাবে…

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার