‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটারদের প্রায়ই নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। কখনও কঠিন, কখনও আবার একেবারে মজাদার। এবার তেমনই এক মজার প্রশ্নের দারুণ উত্তর দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন  সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।  সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অনুষ্ঠানে উপস্থিত একজন শিশু রুতুরাজকে বাউন্সার ও বিমার নিয়ে প্রশ্ন করে। শিশুটি জানতে চায়, “বোলারদের দ্রুতগতির বল, বিশেষ করে বাউন্সার আর বিমার দেখে আপনার ভয় করে না?” সেই প্রশ্নের যে উত্তর তিনি দিয়েছেন সেটাই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।  অনেকে আবার অধিনায়কদের উত্তর শুনে হাসিতে ফেটে পড়েছেন।   

শিশুটির প্রশ্ন  শুনে কিছুক্ষণ হাসেন সিএসকে অধিনায়ক। । তারপর মজার ছলে এমন এক উত্তর দেন, যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। তিনি বলেন, “হয়তো দুই-তিন বছর আগে আমার ভয় লাগত। কিন্তু তারপর আমার বিয়ে হয়ে  গেল। এখন আমি আমার বউকেই বেশি ভয় পাই।” এই বুদ্ধিদীপ্ত উত্তর শুনে শুধু ওই শিশুই নয়, পুরো ঘর হাসিতে ফেটে পড়ে। ভিডিওতে দেখা যায়, তাঁর সতীর্থ  ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন এবং কোচ স্টিফেন ফ্লেমিংও  হাসি চেপে রাখতে পারেননি।  

আরও পড়ুন : নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

 প্রসঙ্গত, আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে সিএসকে। আইপিএলের চলতি মরসুমে এখন পর্যন্ত খেলা ৯টি ম্যাচের মধ্যে তারা ৪টি ম্যাচে জয়লাভ করেছে। প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে হলে সিএসকে-র জন্য বাকি ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আজ মঙ্গলবার (৫ মে) অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করতে তারা ম্যাচটি জিতে দুই পয়েন্ট  পেতে চাইবে। 

রক্তস্বল্পতায় ভুগছেন? দ্রুত হিমোগ্লোবিন বাড়াবে এই ৬টি খাবার

জন্মাষ্টমীর বাড়িতে ৫ জিনিস আনুন, নয়তো গোপালের পুজো অসম্পূর্ণ

বর্ষায় চিন্তা বাড়াচ্ছে টাইফয়েড, শরীর সুস্থ রাখতে এড়িয়ে চলুন ৫ খাবার

গোপালের দোলনা কিভাবে সাজালে মাত্র ২৪ ঘণ্টায় চমকাবে ভাগ্য?

সাবধান! আয় অপেক্ষা ব্যয় বেশি হবে, অযথা তর্কে জড়াবেন না, বিদেশ ভ্রমণের সুযোগ

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের