নিয়ম রক্ষার ম্যাচে আজ মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধি :বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ ম্যাচটি পাকিস্তানের জন্যও কেবলই আনুষ্ঠানিকতা রক্ষার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলই দেখেছে টানা দুই হার। তাতেই নিশ্চিত বিদায়।তবে শেষটা ভালো করতে মরিয়া দুই বিদায়ী। মোহাম্মদ রিজওয়ানের চাওয়া হারানো আত্মবিশ্বাস এবং নাজমুল হোসেন শান্তর নজর ঘুরে দাঁড়ানোর। মুখ থুবড়ে পড়া দলকে টেনে তোলা। দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।শেষ পর্যন্ত নিয়ম রক্ষার লড়ইয়ে কে টিকে থাকে তাই এখন দেখার বিষয়।

স্বাগতিক হিসেবে পাকিস্তানের ওপর ছিল বাড়তি প্রত্যাশা।তবে তা ভেঙে গুঁড়িয়ে যায় নিউজিল্যান্ডের পর ভারতের বিপক্ষে হারে।বাংলাদেশও এই দুই দলের বিপক্ষে নূন্যতম লড়াইও জমাতে পারেনি। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুপুর ২.৩০ টেয় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে চান। এমনটাই বললেন শান্ত।  

এই নিয়ে শান্ত জানান ‘সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এজন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’ সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান টাইগ্রেস অধিনায়ক, ‘এটি আরেকটি ম্যাচ এবং আমরা সকলেই দেশের জন্য খেলছি, এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়।’

এদিকে পাক-বাংলাদেশ দুই দলকেই খালি হাতে ফেরাতে পারে বৃষ্টি বলে আশঙ্কা করা হচ্ছে। লাহোরে গতকাল বৃষ্টি হয়েছে। ফলে এই ম্যাচ ঘিরে দুই দল সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি। প্রকৃতিই যেন চাইছে না আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচটা খামোখা মাঠে গড়াক!

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী