পঞ্জাবের গড়ে বৈভব-যশস্বীদের দাপট, মরশুমের প্রথম হার শ্রেয়সদের

Share:

নিজস্ব প্রতিনিধি: চণ্ডীগড়ের মাঠে টানটান উত্তেজনা। পঞ্জাবকে দাপটের সঙ্গে হারাল রাজস্থান। এর ফলে চলতি আইপিএলে পঞ্জাব কিংসের জয়ের রথ থামল। বড় রান তাড়া করে দুরন্ত পারফরম্যান্স দেখাল রাজস্থান রয়্যালস। পঞ্জাবকে তারা ৬ উইকেটে হারাল। আজ, মঙ্গলবার চণ্ডীগড়ের মাঠে দুই দলের স্কোর জুড়ে পৌঁছল ৪৫০ রানে। পঞ্জাবের দুরন্ত ব্যাটিংয়ের জেরে ২২৩ রানের টার্গেট পায় রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে ফের চেনা মেজাজে দেখা গেল ওয়ান্ডার বয় বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৬ বলে ৪৩ রান করে রাজস্থানের ভিত গড়ে দেন তিনি। তারপরেই ধীরে ধীরে ইনিংস সাজান যশস্বী জয়সওয়াল। তাঁর ব্যাট থেকে আজ, মঙ্গলবার এসেছে ৫১ রান। তবে অনবদ্য ইনিংস খেলে শেষটা করলেন রাজস্থানের ব্যাটার ডোনোভ্যান ফেরিইরা। তাঁর ৫২ রানের ইনিংস দলকে এনে দিয়েছে মূল্যবান দুই পয়েন্ট। এই রান চেজে তাঁকে যোগ্য সঙ্গ দেন শুভম দুবে। ১২ বলে তিনি করেন ৩১ রান।

আরও পডুন: পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? 

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ। রাজস্থানের সামনে রানের পাহাড় গড়ে পঞ্জাব কিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে ২২৩ রানের টার্গেট দেয় প্রীতি জিন্টার দল। আজ, মঙ্গলবার চণ্ডীগড়ে রাজস্থানের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেছিলেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আরিয়া। ১১ বলে ২৯ করেন বাঁ হাতি প্রিয়াংশ। অপরদিকে ফের এদিন হাফসেঞ্চুরি করেন প্রভসিমরন। দুই ব্যাটার আউট হতেই রানের গতি বাড়াতে থাকেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁকে যোগ্য সঙ্গ দেন কুপার কনোলি। যদিও তাঁদের দু’জনের ইনিংস বেশি লম্বা হয়নি। যশ রাজ পুঞ্জার বলে ক্যাচ আউট হন কনোলি। তিনি করেন ১৪ বলে ৩০ রান। অপরদিকে সরপঞ্চ শ্রেয়স আয়ার ৩০ রান করে নান্দ্রে বার্গারের বলে রাজস্থানের উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে বসেন। মাঝপথে রাজস্থানের বোলাররা পঞ্জাবকে ধাক্কা দিলেও শেষটা দুরন্ত করেছিলেন মার্কাস স্টোইনিস। ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়েছিলেন তিনি। স্টোইনিসের ব্যক্তিগত স্কোর ২২ বলে ৬২ রান।

তবে রাজস্থানের ব্যাটিংয়ের দাপটে ফিকে হয়ে গিয়েছে পঞ্জাবের প্লেয়ারদের অবদান। এদিন রাজস্থানের বোলিং ছিল অতি সাধারণ। নবাগত যশরাজ পুঞ্জা নেন দুটি উইকেট। জোফ্রা আর্চার ও নান্দ্রে বার্গারের ঝুলিতে গিয়েছে একটি করে উইকেট। দাগ কাটতে পারেননি রবীন্দ্র জাদেজা। একই হাল পঞ্জাবের বোলিং শিবিরের। একা যুজবেন্দ্র চাহাল ছাড়া কাউকে এদিন সেভাবে জ্বলে উঠতে দেখা গেল না।

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া