পাম্পে উপচে পড়ছে ভিড়, বুধবার ভোট মিটলেই দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকা ও ইরানের মধ্যে চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার খবরে ইতিমধ্যেই বহু দেশে পেট্রোল ও ডিজেলের(Petrol-Diesel Panic Buying) দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানির দাম বাড়তে পারে-এমন আশঙ্কাও জোরদার হয়েছে, বিশেষত রাজ্যের নির্বাচন শেষের পর মূল্যবৃদ্ধি হতে পারে বলে জল্পনা ছড়ায়। তবে কেন্দ্র সরকার এই আশঙ্কা উড়িয়ে দিয়েছে।

 পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার এক শীর্ষ সরকারি আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটপর্ব শেষ হলেও পেট্রোল ও ডিজেলের(Petrol-Diesel Panic Buying) দাম বাড়ানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। একই কথা জানান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্মসচিব সুজাতা শর্মা । তিনি বলেন, বাজারে ছড়ানো এই  ধরনের জল্পনার কোনও ভিত্তি নেই। এদিকে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে গত দু’মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ। এর ফলে উৎপাদন খরচ ও খুচরো দামের মধ্যে ফারাক বাড়ছে, এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দৈনিক ক্ষতি প্রায় ২,৪০০ কোটি টাকায় পৌঁছেছে বলে অনুমান।

আরও পড়ুনঃ সন্ধ্যে নামতেই সাঁজোয়া গাড়ি নিয়ে একবালপুরের অলি গলিতে টহল কেন্দ্রীয় বাহিনীর

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় জ্বালানির দাম বাড়ার গুজব ছড়াতেই পেট্রোল পাম্পে হুড়োহুড়ি পড়ে যায়(Petrol-Diesel Panic Buying)। কোথাও কোথাও চাহিদা ৩০-৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে, এমনকি বহু পাম্পে সাময়িক ঘাটতিও দেখা দেয়। সরকারের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত মজুত রয়েছে এবং সব খুচরো আউটলেটে সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদাবি চলছে। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভরসা রাখার আবেদন জানানো হয়েছে। 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর