লাইভ ম্যাচে জয় শ্রী রাম! পকেট থেকে চিরকুট বের করে কী বার্তা দিলেন আইপিএল ক্রিকেটার?

Share:

নিজস্ব প্রতিনিধি: চার-ছক্কা নয়, এক টুকরো কাগজই কাঁপাল আইপিএল! ১৫ বছরের লড়াইয়ের গল্প লিখে প্রথম উইকেটের পর ক্যামেরার সামনে তুলে ধরলেন এক স্পিনার। আর মুহূর্তেই আবেগে ভাসল ক্রিকেট দুনিয়া। আইপিএলে সাধারণত আলোচনায় থাকে বড় শট, দ্রুত বোলিং বা তারকা পারফরম্যান্স। কিন্তু এবার শিরোনামে উঠে এল এক ব্যতিক্রমী মুহূর্ত।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৩ বছর বয়সী স্পিনার রঘু শর্মা নিজের প্রথম আইপিএল উইকেট তুলে নেন লখনউয়ের বিরুদ্ধে। উইকেট নেওয়ার পর তিনি অন্যদের মতো উচ্ছ্বাসে মাতেননি, বরং শান্তভাবে পকেট থেকে একটি কাগজ বের করে ক্যামেরার দিকে ধরেন। সেই কাগজে লেখা ছিল- ১৫ বছরের কঠিন লড়াইয়ের কথা, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং সুযোগ দেওয়ার জন্য দলের প্রতি ধন্যবাদ। কয়েকটি লাইনের সেই বার্তাই মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।

আরও পড়ুন: নেইমারের বিরুদ্ধে সতীর্থকে মারধরের অভিযোগ, বিশ্বকাপে জায়গা পাওয়া ঘিরে বাড়ল অনিশ্চয়তা

রঘু শর্মার ক্রিকেটজীবন একেবারেই সহজ ছিল না। দেরিতে শুরু, ফিটনেসের সমস্যা এবং ঘরোয়া ক্রিকেটে ওঠানামা-সব মিলিয়ে পথটা ছিল কঠিন। পঞ্জাব ও পুদুচেরির হয়ে খেলে নিজেকে গড়ে তুললেও দীর্ঘদিন তিনি আইপিএলে কেবল নেট বোলার হিসেবেই থেকেছেন। অবশেষে ২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স তাকে দলে নেয় এবং ২০২৬ মরসুমে সুযোগ আসে অভিষেকের। যেখানে অধিকাংশ ক্রিকেটার কম বয়সেই সাফল্য পান, সেখানে ৩৩ বছর বয়সে এই মঞ্চে নিজেকে প্রমাণ করা নিঃসন্দেহে বড় অর্জনতার ব্যক্তিত্বেও রয়েছে আলাদা ছাপ-গলায় তুলসীর মালা, ঈশ্বরে অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসেরই প্রতিফলন ছিল “জয় শ্রী রাম” লেখা স্লিপে।

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?