আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন ফান ডার ডাসেন

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না হওয়ার পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রাশি ফান ডার ডাসেন। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘ইনস্টাগ্রামে’ এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। সেই সঙ্গে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।’

২০১৮ সালের অক্টোবর দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবিষেক ঘটেছিল রাশি ফান ডার ডাসেনের। গত বছর অগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৮টি টেস্ট, ৭১টি ওয়ানডে ও ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। এবি ডি ভিলিয়ার্সের পর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটিং গড় তাঁর। একদিনের ক্রিকেটেই ফার ডার ডাসেন সবচেয়ে বেশি সফল। একসময় র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরেও ছিলেন। এই সংস্করণে ৫০.১৩ গড়ে তার রান দুই হাজার ৬৫৭। সেঞ্চুরি ছয়টি, অর্ধশতরান ১৭টি। ২০১৯ সালের শুরুর দিকে তার প্রথম ৯ ম্যাচেই ফিফটি ছিল পাঁচটি। সেই বছর তিনি দক্ষিণ আফ্রিকার ওয়ানডে বিশ্বকাপ দলে নির্বাচিত হন।

গতকাল বুধবারই ৯১ এপ্রিল) ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নতুন চুক্তির তালিকা প্রকাশ করা হয়। তাতে ঠাঁই হয়নি ৩৭ বছর বয়সী ক্রিকেটারের। তাই খানিকটা অভিমান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ‘ইনস্টাগ্রামে’ লিখেছেন, ‘‘গর্বিত হৃদয় ও গভীর কৃতজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রোটিয়া জার্সি পরা এমন এক অর্জন, যার জন্য প্রয়োজন অসাধারণ ধৈর্য ও নিষ্ঠা, যা একজনের কঠিন পরীক্ষা নেয়, একই সঙ্গে পুরস্কৃতও করে। দেশের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। আমি দক্ষিণ আফ্রিকাকে ভালবাসি, আমি ক্রিকেটকে ভালবাসি।’

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের