আইপিএল খেলতে বাধা, বোর্ডের বিরুদ্ধে গিয়ে আদালতের দ্বারস্থ আরসিবির তারকা বোলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএল ২০২৬-এ অংশগ্রহণের জন্য অনাপত্তি শংসাপত্র (এনওসি) না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) শ্রীলঙ্কান পেসার নুয়ান থুশারা। নির্ধারিত ফিটনেস মান পূরণ করতে না পারার কারণ দেখিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তাঁকে এনওসি দিতে অস্বীকার করে। তবে সেই সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে আদালতে আবেদন জানিয়েছেন থুশারা।থুশারার দাবি, তার কেন্দ্রীয় চুক্তির মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল এবং তিনি বোর্ডকে আগেই জানিয়েছিলেন যে সেই চুক্তি আর নবায়ন করতে চান না। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও বোর্ডকে জানান তিনি। তার মতে, দীর্ঘদিন ধরেই তার ফিটনেসের অবস্থা একই রকম রয়েছে এবং অতীতে এই কারণ কখনও এনওসি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি।

এই পরিস্থিতিতে বোর্ডের এনওসি না দেওয়ার সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মনে করছেন। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়ে আইপিএলে খেলার অনুমতি চেয়েছেন থুশারা। তাঁর দাবি, এনওসি না পেলে বড় আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুত্বপূর্ণ পেশাগত সুযোগ থেকেও বঞ্চিত হবেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএল নিলামে ১.৬ কোটি টাকায় থুশারাকে দলে নিয়েছিল আরসিবি। সেই মরশুমে একটি ম্যাচ খেলেই দলকে শিরোপা জেতাতে সহায়তা করেছিলেন তিনি। অন্যদিকে আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই জয় দিয়ে অভিযান শুরু করেছে আরসিবি, উদ্বোধনী ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যারের প্রতিবেদনে জানা গিয়েছে, মামলায় তিনি এসএলসি-র সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা ডিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজীওয়া গদালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভাকে অভিযুক্ত করেছেন। এই মামলার শুনানি আগামী ৯ এপ্রিল কলম্বো জেলা আদালতে হবে।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ