বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ফের ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। বুধবার (১৫ এপ্রিল) চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে গেল ঋষভ পন্থের দল। সর্বোচ্চ রান করেছেন মিচেল মার্শ (৪০)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রাসিক সালাম ২৪ রানে চার উইকেট এবং ভুবনেশ্বর কুমার ২৭ রান দিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেছেন।

ঘরের মাঠে এদিন টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমে আরসিবির বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের মুখে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে শুরু করেন লখনউয়ের দুই ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম। চতুর্থ ওভারে প্রথম ধাক্কা খায় ঋষভ পন্থের দল। ৮ বলে ১২ রান করে রাসিক সালামের বলে দেবদত্ত পাড়িক্কলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মার্করাম। তিনে নামা লখনউ অধিনায়ক ঋষভ পন্থ মাত্র তিন বল খেলে আহত হয়ে মাঠ ছাড়েন। পাওয়ার প্লে শেষে লখনউয়ের রান দাঁড়ায় ৩৫। পাওয়ার প্লে’র পরের ওভারে দ্বিতীয় ধাক্কা খায় লখনউ। জস হেজেলউডের বলে এক রান করে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৩৮ রান যোগ করেন মিচেল মার্শ ও আয়ুষ বাদোনি। দশম ওভারে ক্রুনাল পাণ্ড্যের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন মিচেল মার্শ (৪০)।

ছয়ে নেমে দলকে ভরসা জোগাতে পারেননি আব্দুল সামাদ-ও। তিনিও ফেরেন ক্রুণাল পাণ্ড্যের বলে। একা কুম্ভ হয়ে লড়াই চালানোর খানিকটা চেষ্টা চালিয়েছিলেন আয়ুষ বাদোনি। ১৬তম ওভারে রাসিক সালামের শিকার হন তিনি। আউটের আগে করে যান ২৪ বলে ৩৮। আহত হয়ে মাঠে ফিরলেও ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে ফেরেন (১)।

১৯তম ওভারে লখনউ শিবিরকে জোড়া ধাক্কা দেন রাসিক সালাম। তৃতীয় বলে ফেরান জর্জ লিন্ডে (৭) ও পরের বলে মোহাম্মদ শামিকে (০)। ১৩৭ রানে আট উইকেট হারানোর পরেই নিশ্চিত হয়ে যায় দেড়শোর গণ্ডি পেরোতে পারছে না ঋষভ পন্থের দল। মুকুল চৌধুরী শেষের দিকে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ ওভারে রাসিক সালামের দ্বিতীয় বলে ক্লিন বোল্ড হয়ে  সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করেন ২৮ বলে ৩৯ রান। শেষ বলে আবেশ খানের স্টাম্প ছিটকে ১৪৬ রানেই লখনউকে গুটিয়ে দেন সালাম।

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন