ধীরে হলেও সুস্থ হচ্ছি, টুইট বার্তা ঋষভের

টুইট করে বার্তা ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভক্তদের স্বস্তির বার্তা দিলেন ঋষভ পন্থ।   

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এই ব্যাটার লিখেছেন – দুর্ঘটনার পর যারা আমার আরোগ্য কামনা করেছিলেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকলে জানাতে চাই, আমার অস্ত্রপোচার সফল। আগের থেকে অনেকটাই ভালো আছি। দ্রুত সুস্থতার পথে এগোচ্ছি। যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে লডা়ই চালিয়ে যাচ্ছি। আমার আশা, মাস খানেকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠব। আপনাদের সকলে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ধন্যবাদ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও। 

গত ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন ঋষভ পন্থ। ওই দিন সকালে সকালে দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে আচমকাই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে। পরে সেখানে থেকে দেরাদুন, দেরাদুন থেকে মুম্বই। চিকিৎসকেরা ঋষভের প্রথমে প্লাস্টিক সার্জারি করেন। পরে করতে হয় অপারেশন। ঋষভ দুর্ঘটনার খবর পেয়ে আসরে নামে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং বোর্ড সচিব জয় শাহ গোটা বিষয় তদারকি করেন। বোর্ডের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, ঋষভের জন্য প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। তাই, তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। 

সেই ঘটনার পর এই প্রথম ঋষভ পন্থ নিজেই জানালেন তাঁর সর্বশেষ শারীরিক পরিস্থিতি। তাঁর এই টুইট বার্তায় সকলেই স্বস্তিতে। 

আরও পড়ুন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পন্থকে!

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১