অপারেশন ছাড়া গতি নেই ঋষভের, নিয়ে যাওয়া হল মুম্বই

বিমানে করে উড়িয়ে নিয়ে আসা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থের লিগামেন্ট টিয়ার অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বুধবার বিবৃতি জারি করে এই খবর দিয়েছে।

বিসিসিআইয়ের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকেরা দুর্ঘটনায় গুরুতর জখম ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের লিগামেন্ট টিয়ার অপারেশনের পরামর্শ দিয়েছেন। তাদের পরামর্শ মেনে ঋষভ পন্থকে মুম্বই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-য়ে তাঁকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   ভারতের এই ক্রিকেটার থাকবেন অর্থস্কোপি অ্যান্ড সোল্ডার সার্ভিস-য়ের ডাইরেক্টর তথা দ্য সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের ডাইরেক্টর ডা. দীনশ পাদ্রিওয়ালারের অধীনে। চিকিৎসার ব্যাপারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট-কে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। বোর্ডের নিজস্ব যে মেডিক্যাল বোর্ড রয়েছে, সেই মেডিক্যাল বোর্ডও পৃথকভাবে ঋষভের দিকে নজর রাখবে। 

ঋষভ পন্থ ভর্তি ছিলেন উত্তরাখণ্ডের একটি হাসপাতালে। ওই হাসপাতালে থাকাকালীন তাঁর ক্ষতস্থান মেরামতির জন্য় করা হয়েছিল প্লাস্টিক সার্জারি। আশা ছিল, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু সেখানে দীর্ঘদিন থাকার পরেও  শারীরিক অবস্থার বিশেষ কোনও পরিবর্তন না হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় বিমানে করে তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটে ভর্তি রেখে চিকিৎসা করার। ঋষভের শারীরিক অবস্থা জানতে চেয়ে অনেকেই হাসপাতালে ফোন করেন। 

আরও পডু়ন ক্রিকেটারকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী ধামি

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

সংস্কারের জন্য় আজ প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১