Rishabh Pant accident: প্লাস্টিক সার্জারি করতে হল ঋষভের

ঋষভ ভর্তি দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: প্লাস্টিক সার্জারি করতে হয়েছে ঋষভ পন্থের। তবে অপারেশন বড় ধরনের নয়। ক্রিকেটার বিপন্মুক্ত বলে হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত কয়েকদিন তাঁকে থাকতে হবে। থাকবেন তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে। 

প্লাস্টিক সার্জারির খবর দিয়েছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ঋষভ পন্থের কপালে ছোটোখাটো একটি প্লাস্টিক সার্জারি করতে হয়েছে। প্লাস্টিক সার্জারি ছাড়া ক্ষতস্থান মেরামতি করা কার্যত সম্ভব ছিল না। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তিন সদস্যের এক প্রতিনিধিদল দেরাদুনের উদ্দেশ্যে রওনা করবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। যোগাযোগ রেখেছে পন্থের পরিবারের সঙ্গেও।  দেরাদুনে রেখে ঋষভের চিকিৎসা চলবে না কি তাঁকে দিল্লি নিয়ে আসা হবে, সে ব্যাপারে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন চিন্তা-ভাবনা করছে। প্রয়োজনে পরিবারের সঙ্গেও কথা বলা হবে। ঋষভ বিপন্মুক্ত। চিকিৎসকেরা তাকে নজরে রেখেছেন। 

ঋষভ পন্থের এমআরআই এবং সিটি স্ক্যান করা হয়েছে। এমআরআই করা হয়েছে মস্তিষ্কের।  মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, এমআরআই এবং সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। 

ডিডিসিএ-য়ের ডিরেক্টর শ্যাম শর্মা শনিবার ঋষভের সর্বশেষ শারীরিক অবস্থার খবর দিতে গিয়ে জানিয়েছেন, ‘ক্রিকেটারের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড প্লাস্টিক সার্জারির সিদ্ধান্ত নেন। শনিবার ডিডিসিএ-য়ের এক প্রতিনিধিদল দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেবে।  ‘

আরও পড়ুন মাকে চমক দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের