সেঞ্চুরি হাতছাড়া হতেই বৈভবকে ‘ধমক’ দিলেন রিয়ান? ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবারও শতরানের দোরগোড়ায় পৌঁছে থেমে গেলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস শিবিরে তখন হতাশার ছায়া, আর গ্যালারিভর্তি দর্শকদের চোখে আক্ষেপ আরেকটু হলেই ইতিহাস লেখা হয়ে যেত। টানা দ্বিতীয় ম্যাচে নব্বইয়ের ঘরে আউট হয়ে শতরান হাতছাড়া করলেন এই বিস্ময়বালক। তবে তাঁর ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংসেই আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের সামনে ২১৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় রাজস্থান রয়্যালস।

বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে ৯০-এর ঘরে থেমেছিলেন তিনি। শুক্রবারও একই ছবি ছিল। কাগিসো রাবাডার শর্ট বলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ফিরতেই স্পষ্ট হতাশা ধরা পড়ে বৈভবের মুখে। ডাগআউটে ফিরে রিয়ান পরাগকে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায়। ম্যাচের শুরুটা অবশ্য রাজস্থানের জন্য মোটেও ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই ফিরে যান যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেল। ব্যবহৃত পিচে বল ব্যাটে ঠিকমতো আসছিল না। মোহাম্মদ সিরাজ, রাবাডা ও প্রসিদ্ধ কৃষ্ণ শর্ট অব লেংথে শরীর লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালান। কিন্তু চাপের মুখেও অসাধারণ পরিপক্বতা দেখান বৈভব। রাবাডার ১৫৩ কিমি গতির ডেলিভারিকে সোজা সাইটস্ক্রিনের উপর দিয়ে পাঠানো ছক্কা ছিল ইনিংসের সেরা শট। ৪৬ রানে জীবনদান পান বৈভব, আর সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। টুর্নামেন্টে নিজের ষষ্ঠ অর্ধশতরান পূর্ণ করে গুজরাট বোলারদের উপর চড়াও হন তিনি।

আরও পড়ুনঃ Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম

অন্যদিকে চার নম্বরে নেমে রবীন্দ্র জাদেজা ৩৫ বলে অপরাজিত ৪৫ রান করেন। শেষদিকে জোর ঝড় তোলেন ফেরেইরা, মাত্র ১১ বলে অপরাজিত ৩৮ রান। শেষ ওভারে রশিদ খানের বিরুদ্ধে ২৭ রান তুলে রাজস্থানকে আরও শক্ত ভিত এনে দেন তিনি। তবে দিনের আলো কেড়ে নেন বৈভবই আরও একবার বুঝিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট এক নতুন নক্ষত্রের জন্ম দেখছে। 

‘বাল্যবিবাহে শীর্ষস্থানে রয়েছে বাংলা,’ তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন দিলীপ

অখিলেশ যাদবের ভাইয়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বিজেপি নেতা, কে তিনি?

প্রত্যেক বিধায়ককে একহাজার চারাগাছ লাগাতে হবে, নয়া কর্মসূচির নির্দেশ নবান্নের

‘মাছ চোর’ তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ

AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচার সহ ৫টি সেরা 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন

ক্লাবে ত্রাণসামগ্রী মজুতের অভিযোগে গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান

Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন ১২ জন বিজেপি বিধায়ক

১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির