Samsung-র জনপ্রিয় 5G ফোনে বিরাট ডিসকাউন্ট, জানুন নতুন দাম

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে এখনই সুবর্ণ সুযোগ। কেননা জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ Samsung Galaxy A26 5G স্মার্টফোনটি বর্তমানে বড় ছাড়ে বিক্রি হচ্ছে। শুধু দাম কমেনি, সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও। লঞ্চ প্রাইসের তুলনায় প্রায় ৫,০০০ টাকা কমে ফোনটি কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

বর্তমানে Samsung Galaxy A26 5G-এর 8GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট Flipkart-এ ২০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে ফোনটি ২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। এছাড়া Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে আরও ১,০৫০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। ফলে কার্যত ফোনটির দাম নেমে আসছে ১৯,৯৪৯ টাকায়।

ফিচারের দিক থেকেও এই ফোন যথেষ্ট আকর্ষণীয়। Samsung Galaxy A26 5G-এ রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে ভিডিও দেখা বা গেমিংয়ের অভিজ্ঞতা হবে আরও স্মুথ। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 1380 অক্টাকোর প্রসেসর।

আরও পড়ুন: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে শোরগোল ফেলতে আসছে ভিয়েতনামের এই SUV

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রধান আকর্ষণ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে OIS সাপোর্টও রয়েছে। এছাড়া আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A26 5G-এ রয়েছে ৫০০০mAh ব্যাটারি, যা ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও ফোনটি IP67 রেটিং সহ আসে, ফলে ধুলো ও জল থেকেও কিছুটা সুরক্ষা পাওয়া যাবে।

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন