লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জিতলে প্লে অফের টিকিট পাকা। হারলে বিদায়। এমনই টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আজ, রবিবার খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত চলতি আইপিএলের প্লে অফে কোন দলটি চার নম্বরে উঠবে, তা স্থির হয়নি। তাই এদিন মুম্বই বনাম রাজস্থানের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ম্যাচেই রীতিমতো খোঁড়াতে দেখা গেল রাজস্থানকে। এদিন ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়ে রাজস্থানের দুই ওপেনার। মাত্র ৪ রানে আউট হন ওয়ান্ডার কিড বৈভব সূর্যবংশী। বেশি রান আসনি যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। মাত্র ২৭ রান করেন তিনি।

আরও পডুন: অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

অধিনায়ক হিসেবে ফের ব্যর্থ হন রাজস্থানের রিয়ান পরাগ। তিনি করেন মাত্র ১৪ রান। ডোনোভেন ফেরেইরা, দাশুন শানুকা থেকে শুরু করে শুভম দুবে, কারোর ব্যাট থেকেই আসেনি বড় স্কোর। শুধুমাত্র ধ্রুব জুরেলের ৩৮ ও জোফ্রা আর্চারের ৩২ রান রাজস্থানকে লড়াই যোগ্য স্কোরে পৌঁছে দেয়। শেষ রবীন্দ্র জাদেজার ব্যাটে মুম্বইয়ের সামনে ২০৬ রানের টার্গেট দেয় রাজস্থান রয়্যালস।

মুম্বইয়ের হয়ে এদিন দুরন্ত বল করেন সকলেই। শার্দূল ঠাকুর, দীপক চাহাররা নেন দুটি করে উইকেট। একটি করে নেন উইল জ্যাকস, করবিন বোস ও গজনফর। মুম্বইকে জিততে হলে প্রয়োজন ২০৬ রানের। তাহলেই চলতি আইপিএলে আর প্লে অফে যাওয়া হবে না রাজস্থানের।

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

সাঁকরাইলে তোলাবাজির অভিযোগে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ট্রাফিক হোমগার্ড গ্রেফতার

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্যক্তে প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান