অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল জেতার স্বপ্ন আগেই ভেঙেছে ঋষভ পন্থদের। আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ। টানা দুটি আইপিএলের মরশুমে অধিনায়ক হিসেবে খারাপ ফল করে চর্চার কেন্দ্রে রয়েছেন ঋষভ পন্থ। সূত্রের খবর টানা হারের কারণে লখনউ সুপার জায়ান্টস নেতৃত্ব পরিবর্তনের কথা ভাবছে।  লখনউয়ের ক্রিকেট পরিচালক টম মুডি স্বীকার করেছেন যে অধিনায়ক ঋষভ পান্ত অধিনায়কত্বের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

২০২৫ সালে লখনউ সপ্তম স্থানে খেলা শেষ করেছিল। তবে চলতি মরশুমে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করে লখনউ চলতি মরশুমে নবম বা দশম স্থানে খেলা শেষ করবে। যা একটি দলের কাছে সত্যি লজ্জাজনক। জানিয়ে রাখা ভালো পন্থের অধিনায়কত্বে ফ্র্যাঞ্চাইজিটি দুটি মরশুমে ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ১০টি জয় পেয়েছে। শনিবার পাঞ্জাব কিংসের কাছে সাত উইকেটে হারের পর সাংবাদিকদের মুডি বলেন, “অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে, তিনি এটিকে চ্যালেঞ্জিং বলে মনে করেছেন, এবং ফলাফলও তা-ই প্রতিফলিত করছে। ভাবতে হবে যে এই চাপটি তার ব্যাটিং পারফরম্যান্সে প্রতিফলিত হচ্ছে কিনা। আমি জানি যে এই মরশুমটি আমাদের জন্য একটি কঠিন মরশুম ছিল, কিন্তু আমরা এটি নিয়ে ভাবব, আমরা সময় নেব, আমরা এটি নিয়ে পর্যালোচনা করব। আমরা সবকিছু বিবেচনা করব।”

আরও পড়ুন:  IPL 2026-এ অভিষেকের পর ছেলে অর্জুনকে নিয়ে বাবা শচিনের আবেগঘন পোস্ট ভাইরাল

উল্লেখ্য, রেকর্ড ২৭ কোটি টাকাতে লখনউে আসার পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনি ব্যাট হাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। ভারতের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই উইকেটরক্ষক-ওপেনার ২০১৮ সালে ১৭৩.৬০ স্ট্রাইক রেটে ৬৮৪ রান এবং ২০১৯ সালে ১৬২.৬৬ গড়ে ৪৮৮ রান করেছিলেন। তবে লখনউতে আসার পর তাঁকে সেই ফর্মে দেখা যায়নি। 

‘‌সরাসরি শঙ্কর’‌ নয়া কর্মসূচি চালু করলেন শিলিগুড়ির বিধায়ক, রবিবাসরীয় দিনে মানুষের ঢল

ফলতায় ধূলোয় মিশল ‘‌ডায়মন্ড মডেল’‌, গেরুয়া ঝড়ে উড়ে গেল ‘‌স্বঘোষিত পুষ্পা’‌

গৃহবধূ ও নাবালিকাকে বাংলাদেশে পাচার! গ্রেফতার তৃণমূল নেতা

তীব্র গরমে নষ্ট হয়েছে দুধ? ফেলে না দিয়ে বানান সুস্বাদু ছানার সন্দেশ

আজ প্রিমিয়ার লিগে গার্দিওলা ও সালাহর বিদায়ী ম্যাচ

বিমানে ফোন চার্জ দিতেই বিপত্তি! মাঝ আকাশে রুট বদলাল বিমান

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত, বাবা আইসিউ-তে ভর্তি, চিন্তায় ঘুম উড়েছে শোয়েবের

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

অধিনায়কের পদ থেকে সরানো হবে পন্থকে? পরিকল্পনা জানাল লখনউের টিম ডিরেক্টর

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি