‘বিশ্বাসঘাতকার অভিযোগে’ আজমুনকে জাতীয় দল থেকে ঘাড় ধাক্কা ইরান সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের ফুটবলে বড় ধাক্কা! জাতীয় দল থেকে বাদ পড়লেন তারকা স্টাইকার সরদার আজমুন। সরকারের সঙ্গে সম্পর্কিত বিতর্কিত এক ঘটনাকে কেন্দ্র করে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি করা হয়েছে। ফলে ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভবনা এখন প্রায় অনিশ্চিত। সুত্রের খবর, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আজমুন। সেই ঘটনাই ইরান সরকারের অসন্তোষ কারণ হয়ে দাঁড়ায়। পরে যদিও তিনি ছবিটি মুছে ফেলেন, তবুও বিতর্ক থামেনি।

আরও পড়ুন: ৬০ বছর পর ঈদে আল আকসা মসজিদে নামাজ পড়তে পারলেন না মুসলিমরা

ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, জাতীয় দলের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি অনুযায়ী আজমুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ইরান ফুটবল ফেডারেশন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে বিশ্লেষক মোহাম্মদ মিসাঘি সমালোচনা করে বলেন, পরিস্থিতি বুঝে আচরণ করতে না পারা একজন খেলোয়াড়ের জন্য দুঃখজনক। তার মতে, জাতীয় দলের প্রতিনিধিত্ব করার জন্য প্রয়োজন দায়িত্ববোধ ও দেশপ্রেম। ২০১৪ সালে মাত্র ১৯ বছর বয়সে ইরানের হয়ে অভিষেক হয় আজমুনের।

এখন পর্যন্ত ৯১ ম্যাচে ৫৭টি গোল করে তিনি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্লাব ফুটবলেও তার ক্যারিয়ার সমৃদ্ধ-বায়ার লেভারকুসেন, জেনিত সেন্ট পিটার্সবার্গ  এবং ও রোমায়র মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাবা আল-আহলিতে খেলছেন এই স্ট্রাইকার। আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আজমুনের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

সকালে উঠেই এলাচ জল খাচ্ছেন! জেনে নিন এই পানীয়ের ৫ উপকারিতা

সূর্যগ্রহণে রাহুযোগ! দুঃসময় আসতে চলেছে চার রাশির জাতকদের

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়